মিশে থাক
সাবিউল হক
একটি নদীর স্রোত মিশে থাক এই কবিতায়
ছলাৎ ছলাৎ ঢেউ , ইলিশের নীলচোখ
আর কিছু গাঙচিল নিয়ে
অজস্র পাখির ডাক, অজস্র শব্দমালা দিয়ে
গড়া কি যাবেনা কোনো কবিতা শরীর ?
যেন পাতা খুললেই অজস্র পাখির ডাকে
ডুবে যাবে নাগরিক সব কোলাহল।
অথবা আসবে ঢেউ , নদীর বিশাল ঢেউ
আদিগন্ত নীল জলরাশী ।
আজ যাক ডুবে যাক , সব নৌকো ডুবে যাক
সব পাল ছিড়ে যাক , ভাটিয়ালি থেমে যাক
পাখিরা লুকিয়ে যাক দক্ষিণের বাতাসের তোড়ে
শুধু কিছু বজ্রপাত , বিদ্যুতের অগ্নিকণা , দক্ষিণের প্রবল বাতাস
মিশে থাক এই একটি কবিতার শরীরে।
অজস্র পাখির ডাক মিশে থাক এই কবিতায়।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



