এইসব কথা
সাবিউল হক
তুমিতো এখন নাগরিক হয়ে গেছ
ভুলেই গিয়েছ প্রজাপতি-মাঠ , ঋণ
দোয়েলের শিষে মুগ্ধ সকালবেলা
পাল তুলে যাওয়া নৌকোর মতো দিন।
ভুলেই গিয়েছ পাখিদের ডাকে ডাকে
আমলকি বন কি যেন কেমন করে !
নেবুফুল ফোটা বিমুগ্ধ সৌরভে
কী যেন রয়েছে জড়িয়ে বকের পরে !
কিষাণীর মুখে পড়েছে দুঃখের ছায়া
শস্যের ক্ষেত উজাড় হয়েছে ঝড়ে ,
কাজলমেয়ের চোখের উপমা নদী
বলতে এসব আজ আর মনে পড়ে ?
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



