কেউ আমাকে মিসির আলির কাছে নিয়ে যেতে পারো ?
২০ শে জুলাই, ২০১২ রাত ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি মিসির আলির সাথে দেখা করতে চাই । উনি তো কতো সমস্যার সমাধান করেছেন ! উনি শুধু একবার বলুক , আমাদের হ্যালুসিনেশন হচ্ছে ! যা দেখছি , শুনছি সব ভুল ! কেউ কি মিসির আলির কাছে আমাকে নিয়ে যাবেন ? আমার খুব প্রিয় কেউ হারিয়ে গেছেন !তাকে পেলে আমি বলবো , আমি রুপা হতে চেয়েছিলাম । এক পূর্ণিমায় আমি হিমুর হাত ধরে জোছনায় ভিজবো । গভীর অরণ্যে নিজেকে গাছ ভেবে হিমুর সাথে মাটিতে মিশে থাকবো ! আপনারা শুনছেন ? আমাকে কেউ মিসির আলির ঠিকানাটা দেবেন ! প্লিজ ! আমি আমার খুব প্রিয় লেখককে বলবো , আমাকে রুপা বানিয়ে একটা উপন্যাস লিখবেন ? অনেকদিন ধরে রুপা হবার সাধ । আপনার অসুস্থতার জন্য এতোদিন অনুরোধ করিনি ! এখন তো আপনি আনন্দ ভুবনে ! অনেক বিশ্রাম হয়েছে লেখার ! এবার আমার জন্য একটা লেখা লেখেন ! আমি রুপা হতে চাই ! বইমেলায় যেয়ে আমার সব প্রিয় মানুষদের জন্য আমি বইটি কিনবো ! হিমুকেও দেবো । যদিও সে নাক শিটকাবে ! তবে মিসির আলি নিশ্চয়ই পড়বেন ! শুভ্রর যদি পড়তে কষ্ট হয় ! কানা বাবাকে নাহয় আমিই পড়ে শোনাবো ! প্লিজ , কেউ আমাকে মিসির আলির কাছে নিয়ে চলুন ! আমার হ্যালুসিনেশন হচ্ছে ! চারিদিকে কি সব দেখছি ! আমার প্রিয় লেখক নাকি নেই !
''আসমান ভাইঙ্গা জোছনা পড়ে......
আমার ঘরে জোছনা কই......
আমার ঘরে এক হাঁটু জল পানিতে থৈথৈ''..........কোথাও গান টা বাজছে ! আমার মাথার ভিতর কি !!! উফ ! আমি মুক্তি চাই ! আমি মিসির আলির কাছে যেতে চাই ! আমি এই অসহ্য হ্যালুসিনেশন থেকে মুক্তি চাই ! আমি একবার রুপা হতে চাই !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন