somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুলের বনে যার পাশে যাই ......... :!> ছবি ব্লগ !

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার অগোছালো বাগানের মায়াবতী ফুলেরা । ফটোগ্রাফার আমার ছোট রাজকন্যা নুহাশ ।

১ // কামিনী । এই গাছ আমি আমার বিয়ের পরপর লাগিয়েছিলাম । সো , তাকেই প্রথমে আনতে হলো । একএক সময় এই গাছ পাগলের মতো ফুল ফোটায় । এমন পচা একটা ঘটনা ঘটে তখন ! কই থেকে বৃষ্টিরা দল বেঁধে হামলা চালায় ফুলগুলোর উপর । অনেক ফুল ঝরে পড়ে তখন । এত্ত মন খারাপ লাগে ! পচা বৃষ্টি !



২// কাঠগোলাপ ! আমার ভীষণ পছন্দের ! একটা সাদা কাঠগোলাপ লাগাবো ভাবছি ।



৩// ক্রেপ মারটেল ? ( অনেকে চেরি বলে ) কি যে ভালো লাগে ! ছোট্ট একটা গাছ আমার । যখন সে ফুল ফোটায় , উফ ! সে যে কি ভীষণ সুন্দর দৃশ্য !



৪// অলোকনন্দা । কোন প্রোগ্রামে শাড়ি পরবো আর একটা অলোকনন্দা চুলে গুঁজে রাখবো না এ কি হয় নাকি ! :#>



৫// রাধাচূড়া । সে কি আসলেই কৃষ্ণচূড়ার ভালোবাসা ?



৬// টগর । শুভ্র এক সুন্দর ! কেউ কি খেয়াল করেছে , টগরের ঠিক পিছনেই উঁকি দিচ্ছে গন্ধরাজ !



৭// বাগানবিলাস । এই দুষ্টু গাছটি এখন আমাদের সবথেকে বড় আম গাছটি দখল করে আকাশ ছোঁবার পায়তারা করছে । দূর থেকে দেখা যায় আম গাছ বিচিত্র কারণে সাদা ফুলে ছেয়ে গেছে । একদম কাছে এসে অনেকেই অবাক হয়ে তাকিয়ে থাকে । নানা রঙের বাগানবিলাস পাওয়া যায় , কিন্তু কেন জানিনা সাদাটাই আমার বিশেষ পছন্দের ।



৮// নয়নতারা ! অবহেলায় জন্মানো এক গাছ , যে গভীর মায়ায় সারাবছর ফুল দিয়ে যায় আমাদের ।



৯// বার্ডস অফ প্যারাডাইস ! অদ্ভুত সুন্দর এক সৃষ্টি ! বর্ষায় ফোটে এই ফুল । প্রায় ১ মাস সে বেঁচে থাকে । মনে হয় ছোট্ট ছোট্ট স্বর্গের পাখি পথ ভুলে আমার বাগানে চলে এসেছে !



১০// ক্যাকটাস এর ফুল ! ইনিও সারাবছর কিছু না কিছু ফুল দিয়েই যাচ্ছেন !



১১// নাম না জানা এক পাতাবাহার ভেবেই সে ঠাই পেয়েছিলো । একদিন আমাকে অবাক করে দিয়ে সে এই অদ্ভুত সুন্দর ফুল ফোটালো ! কেউ কি তার নাম জানেন ?



১২// পুটুশ ! আমরা একে এই নামেই চিনি । তার বিশেষ কোন যত্ন নেয়া হয় না । তাতে কি ? ফুল ফোটানোয় তার কোন ক্লান্তি নেই । হলুদ আর কমলা দুই রকমের পুটুশ আছে আমার । এই ফুলের জন্যই সারাবছর বাগানের মূল দর্শনার্থী থাকে কারা বলুন তো ? কারা আবার ? অনেক অনেক অনেক প্রজাপতি ! কতো যে তার রঙ ! কি যে সুন্দর ! আর হ্যাঁ , অনেক পাখিও চলে আসে ঝাঁক বেঁধে । ছোট ছোট পোকামাকড় খেতে ! শহরের মধ্যে এতো পাখি আর প্রজাপতি দেখে কি যে ভালো লাগে !




১৩// এটাও এক ধরণের ক্রেপ মারটেল । ( আমি ভেবেছিলাম জারুল )
কি যে সুন্দর রঙ ! এই গাছের মাথা খারাপ আছে । ফুল ফোটানোর সময় তার মনেই থাকে না সে একটি ছোট্ট গাছ । ফুলের ভারে নুয়ে পড়ে সে ।



১৪// রঙ্গন । উফ ! এই গাছের ডাল কাটার উপায় নেই । বিশাল হয়ে গেলেও কাটতে মায়া লাগে কারণ তার প্রতিটি ডালেই অসংখ্য ফুল থাকে । পুরো গাছ জুড়ে লাল ফুল আর সবুজ পাতা ! ঠিক যেন ছোট্ট এক বাংলাদেশ !



আমার বাগানের গোলাপ তখন না ফোটায় ছবি দিতে পারিনি । খুব ইচ্ছে থাকা সত্ত্বেও সবথেকে প্রিয় ফুল হিজল লাগাতে পারিনি । কারণ সে স্যাঁতস্যাঁতে পরিবেশ ছাড়া হয় না । ইচ্ছে আছে একটা সোনালু লাগানোর । যারা এতক্ষণ কষ্ট করে আমার ফুলের সাথে পরিচিত হলেন সব্বাইকে শুভেচ্ছা । ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন ফুলের সংখ্যা যেন দিনদিন বাড়ে ।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২২
৪৫টি মন্তব্য ৪৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তিনি বাংলাদেশী জাতির জনক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪১



বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের পরিচয়হীনতার আদর্শ ও তার ধারক-বাহক ২.০ রাজাকার প্রজন্ম

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:০৩

৭১ পরবর্তী জামায়াতী রাজাকারদের ২.০ প্রজন্মের শাবকেরা যারা ৭১ এর মুক্তিসংগ্রাম নিয়ে সন্দেহ পোষন করে, যারা সেই মুক্তিসংগ্রামে ভারতীয় ষড়যন্ত্র খোঁজে তাদের অবস্থা ওইরকম সন্তানদের মতোই যারা নির্দ্বিধায় তাদের বাবাদের... ...বাকিটুকু পড়ুন

লাগেনি সুন্দর

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫১

লাগেনি সুন্দর
সাইফুল ইসলাম সাঈফ

তারে দেখিতে লাগেনি সুন্দর
তাঁর কথা শুনে উৎফুল্ল অন্তর!
সে দ্বীনদার কন্যা, সে অনন্যা
তাঁর গুণাবলী জ্যোতি যা প্রেরণা।

ফজরের পূর্বে উঠে করে সিজদা।
বুদ্ধিমতি তাকে জেনে আমি ফিদা।
নিয়মিত আদায় করে... ...বাকিটুকু পড়ুন

ইউনূস স্যার ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা এই বছর ঈদ করত মিয়ানমারে

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


সেদিন উখিয়ার তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে প্রফেসর ইউনূস যখন চট্টগ্রামের আঞ্চলিক টানে ঘোষণা করলেন—"তোয়ারা আগামী ইঁদত নিজর দেশত ফিরি যাইবা", তখন মনে হচ্ছিল মুহূর্তের জন্য পুরো বিশ্বটা বুঝি স্ট্যাচু... ...বাকিটুকু পড়ুন

হেল্প পোস্ট : বারডেম হাসপাতালে পরিচিত কেউ কি আছেন?

লিখেছেন ডার্ক ম্যান, ১৭ ই মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

আমার এক পরিচিত মানুষ অসুস্থ। বারডেম হাসপাতালে তিনি চিকিৎসা নিতে চাচ্ছেন। চিকিৎসা সংক্রান্ত কাজে হেল্প করতে পারবেন এমন কোন ব্লগার বন্ধু কি আছেন। যদি কেউ হেল্প করতে পারেন, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×