নাট্যধারা নাট্যকর্মী আহ্বান করছে
প্রতিদিনের জীবনের নানা অবক্ষয় ও অপরূচি শারীরিক ও মানসিক ভাবে আমাদের দূর্বল করে দিচ্ছে। হারিয়ে ফেলছি আত্মবিশ্বাস, কল্পনাশক্তি, আবেগ-অনুভূতির সাথে একাত্ব হওয়ার ক্ষমতা, সহযোগিতার মনোভাব, মনযোগ শক্তি, যোগাযোগ রক্ষার ক্ষমতা, সমস্যা সমাধানের ইতিবাচক পথ অনুসন্ধানের ক্ষমতা, আনন্দ করার ক্ষেত্র এবং প্রশান্তির দরজা। যার ফলে আমরা স্বার্থপর হয়ে উঠছি, হয়ে উঠছি বিবেকহীন। উন্নত বিশ্বে এসব অবক্ষয় ও অপরূচিতে পরিবর্তন আনতে চালু হয়েছে ড্রামা থেরাপী। আমেরিকার ন্যাশনাল এসোসিয়েশন ফর ড্রামা'র সংজ্ঞা মতে ড্রামা থেরাপী হচ্ছে "বিভিন্ন শারীরিক উপসর্গ থেকে মুক্তি, মানসিক এবং শারীরিক অসামাঞ্জস্যতা দূর করা ও ব্যক্তিত্ব গঠনের জন্য মঞ্চ নাটকের বিভিন্ন প্রক্রিয়া, অনুসঙ্গ এবং সম্মিলনের নিয়মতান্ত্রিক এবং পরিকল্পিত ব্যবহার।"
ড্রামা থেরাপীর ব্যবস্থা আমাদের দেশে না থাকলেও এর কাছাকাছি একটি জায়গা করে দেয় গ্রুপ থিয়েটার চর্চা। গ্রুপ থিয়েটার চর্চা বা নাট্যকর্মী হয়ে পেতে পারেন ড্রামা থেরাপীর সব কিছুই। আসুন দেখে নিই গ্রুপ থিয়েটারে কিভাবে ড্রামা থেরাপীর বিষয়গুলো চলে আসে।
১. আত্মবিশ্বাস: ঝুঁকি নেওয়া ও দর্শকের সামনে অভিনয় আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহয্য করবে।
২. কল্পনাশক্তি: বিভন্ন চরিত্ররূপায়েনর আগে চরিত্র সম্পর্কে ধারণা তৈরি, এর ইতিহাস, এর সামাজিক অবস্থান ইত্যাদি সম্পর্কে কল্পনা করে নিতে হয় যা আপনার কল্পনাশক্তিকে বাড়িয়ে দেবে।
৩. আবেগ-অনুভূতিকে সাড়া দেয়া: যখন কোন চরিত্র করবেন তখন আপনার উপর সেই চরিত্রের সম্পূর্ণটাই ভর করবে। তখন আপনি আর আপনি থাকবেন না। অন্য এক মানুষ উপভোগ করবেন নিজেকে। এভাবেই ধীরে ধীরে নিজের আবেগ-অনুভূতিকে চিনতে শিখবেন। একাত্ম হয়ে যাবেন নিজের সাথে।
৪. সহযোগিতার মনোভাব: মঞ্চ নাটকে আপনি ব্যবহার করতে পারবেন আপনার সৃষ্টিশীল প্রতিভা অথবা অন্যের প্রতিভা থেকে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ এবং পারস্পরিক সহযোগিতা। প্রতিটি গ্রুপ থিয়েটারই এর জন্য প্রস্তুত থাকে অর্থাৎ এই পরিবেশটি আপনি সেখানে পাবেন।
৫. মনযোগ: গ্রুপ থিয়েটারে বিভিন্ন চরিত্র নিয়ে কাজ করার সুযোগ এবং মানসিক শক্তি বৃদ্ধির নানা রকম খেলা আপনাকে ধীরে ধীরে খুব মনযোগি করে তুলবে। মনযোগি হবে আপনার মন, দেহ এবং কন্ঠস্বর।
৬. যোগাযোগ: একে অন্যের সাথে বন্ধুত্ব তৈরির এক বিশাল জায়গা গ্রুপ থিয়েটার অঙ্গন। আপনার অজান্তেই গড়ে উঠবে সব বয়সের অনেক বন্ধু। যাদের সাথে যোগাযোগ আপনাকে সামাজিক ও পারিবারিক জীবনে গড়ে তুলবে অনন্য হিসাবে।
৭. সমস্যা সমাধান: থিয়েটার চর্চা আপনাকে পরিচিত করবে মানুষ, পৃথিবী এবং এক বিশাল কর্মযজ্ঞের সাথে যা আপনার যে কোন সমস্যার ইতিবাচক সমাধানের দিকে নিয়ে যাবে।
৮. আনন্দ: বিনোদন জগতের সব উপাদানই আপনি পাবেন থিয়েটার থেকে। নৃত্য, সঙ্গীত, অভিনয়, আবৃত্তি ইত্যাদি সব কিছুর সমন্বয়ে তৈরি হয় এক একটি নাটক। যা আপনাকে আনন্দে ভাসিয়ে দিতে পারে প্রতিদিন।
৯. অসামাজিকতা পরিহার: থিয়েটারের প্রতিটি নাটক পরিবার, সমাজ ও রাজনৈতিক সচেতনতামূলক। আপনাকে সকল অসামাজিক কর্মকান্ড থেকে দূর রাখতে সাহায্য করবে।
১০. প্রশান্তির দরজা: নাটক ও একে ঘিরে নানা কার্যক্রম আপনার শারীরিক ও মানসিক চাপ কমিয়ে উন্মুক্ত করে দিবে প্রশান্তির এক অচেনা দরজা।
এছাড়াও অন্যান্য উপকারি দিকগুলোর মধ্যে রয়েছে বিশ্বাস ও আস্থার জায়গা তৈরি, শারীরিক সক্ষমতা তৈরি, স্মৃতি শক্তি বৃদ্ধি এবং সৌন্দর্যবোধ তৈরি ইত্যাদি। বিশেষ করে করতে করতে শেখা বা ইম্প্রভাইজেশনের ব্যপারটি বোধশক্তি তৈরিতে অসাধারণ এক ভূমিকা রাখে।
বছরের শুরুর দিকে বিভিন্ন গ্রুপ থিয়েটার নাট্যচর্চার সুযোগ করে দিতে নাট্যকর্মী আহ্বান করে থাকে। শারীরিক ও মানসিক সক্ষমতা এবং ব্যক্তিত্বের উন্নতি সাধনে আপনিও যোগ দিতে পারেন এমন কোন একটি দলে। এরকমই একটি থিয়েটার গ্রুপ নাট্যধারা সুস্থ নাট্যচর্চার জন্য তাদের নতুন নাট্য প্রযোজনায় সম্পৃক্ত করতে উদ্যমী তরুণ-তরুণী খুঁজছে। নাট্যচর্চায় ইচ্ছুক তরুণ-তরুণীদের অভিনয়ের কলাকৌশল বিষয়ে মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। আবেদনপত্র পাওয়া যাচ্ছে: টি.এস.সি. (ঢাকা বিশ্ববিদ্যালয়), চিলেকোঠা (শিল্পকলা একাডেমী), অঞ্জন’স-এর সকল শো রুমে, বেইলি রোডের লাকী ব্রেইডে এবং অনলাইনে http://www.natyadhara.weebly.com। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন: ০১৬৭১২৪৯৫২৪ এবং ০১৬৭৪৯১৬২৩১ নম্বরে।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।