মেঘ বালিকা! হৃদয়ের আর্তনাদ তোমার কাছে !
এ কৃত্রিম শহরে তোমার এক বিন্দু অকৃত্রিম ভালবাসাও বিক্রি দিও না।
চলো সঞ্চয় করি কিছু বিশুদ্ধ প্রেমের বীজ।
একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে এ সুসজ্জিত নগর কাঠামো।
বিলীন হবে সমস্ত কৃত্রিম ভালবাসা।
একদিন অবসান হবে সকল ব্যাস্ততা।
সেদিন সমস্ত শুদ্ধ প্রেমিকের সাথে আমিও ফিরবো কৃষক হয়ে।
শূন্য মরূদ্যানে চাষ করবো নিখাদ ভালবাসা।
আমাদের সঞ্চিত বীজে স্নিগ্ধ মাটি চিরে মাথা তুলবে বাহারি সব ফুলেরা।
মেঘ বালিকা,
সেখান থেকে একটি জবা এনে গুজে দেবো তোমার খোপায়।
তারপর মুক্ত বাতসে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলেদেবো ভালবাসার কথা।
কি! ফিরিয়ে দেবেনাকি তখন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





