
শুনলাম বঙ্গবন্ধু বিপিএলের উদ্বধনী অনুষ্টান মাতাতে ইন্ডিয়া থেকে অভিনেতা অভিনেত্রি আনা হচ্ছে। আরেক দেশ হতে লোক ভাড়া করে এনে ডিসকো নাচ নেচে ইভেন্ট মাতানো হবে, আর একজন বাঙ্গালি হয়ে আমিও গর্ধবের মত তালে তালে নাচতে থাকব? না, আত্মমর্যাদা সম্পর্ন একজন বাংঙ্গালী কখনোই এটা গ্রহন করতে পারে না।

যেই বঙ্গবন্ধু বাংলাকে নিয়ে সর্বদা সবখানে গর্ব করে গেছে সে বঙ্গবন্ধুর নামে আয়োজিত টুর্নামেন্টের উদ্বধনী অনুষ্টানে ভাড়া করা বিদেশি? আপনি হয়ত মানতেই পারেন সেটা আপনার ব্যাক্তিগত এবং ব্যাক্তিত্বের ব্যাপার। তবে আমি ব্যাক্তিগত এবং ব্যাক্তিত্ববোধের জায়গা হতে এটা মানত পারছিনা। তাই ব্যাক্তিগত ভাবে আমি বঙ্গবন্ধু বিপিএলের উদ্বধোনী অনুষ্টান বর্জন করলাম। ডিসকো ড্যান্স আর আইটেম ড্যান্স যাই বলেন এর সবই আমার কাছে পাগলের প্রলাপ মনে হয়। তারচেয়ে সেদিন টিএসসিতে নাট্য উৎসবে গিয়ে মঞ্চনাটক দেখলাম। অসাধারন ছিলো! নজরুল, রবিন্দনাথ, শাহ্ আবদুল করিম, হাসন রাজা, আব্দুল জব্বার, আঃ হাদি........ কত জনের নাম বলবো এমন অনেকে রয়েছ। বাংলাদেশের অভিনয় জগতেও বর্তমানে অনেক অনেক গুনি শিল্পি কলা কৌশলী রয়েছে, রয়েছে অনেক ভালো ভালো ব্যান্ড। জানি এদের অনেকেই হয়ত এই অনুষ্টানে পার্ফাম করেবে। কিন্তু কথা হচ্ছে, এতবড় আয়োজনে একটা বিশেষ আকর্ষন থাকা লাগবে। ভাড়া করা বিদেশিরাই সেই বিশেষ আকর্ষন। যেখানে দেশীও শিল্পিরা দেশের মানুষের কাছে বিশেষ আকর্ষন হতে পারে না সেখানে আয়োজক কমিটির তেমন দোস দিয়েই আর কি লাভ। আমাদের মেন্টাল সেট-আপ টাই এমন, বাংলার প্রডাক্ট ভালো কিন্তু সর্বত্তম নয়। তাই বড়বড় আয়োজন কে সর্বত্তম করার জন্য আমাদের বিদেশি প্রডাক্ট ভাড়া করতে হবে।
হ্যা বিদেশি সাংস্কৃতির সাথে আপনি পরিচিত হতেই পারেন সেটা দোসের কিছু নয়। কিন্তু যখন নিজ সাংস্কৃতির চেয়ে বিদেশি সাংস্কৃতির প্রতি ঝুকে পরা হয়, সমস্যাটা ওখানেই। এটা অস্বীকার করার উপায় নেই যে, বর্তমানে অধিকাংশ তরুন-তরুনিদের হিন্দি বিনোদনের প্রতি গভীর আগ্রহ।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


