somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিডিয়া এবং সামাজিক অবক্ষয়।

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি সর্বদাই বলি সমাজ বা জাতির চিন্তা চেতনা গঠনে মিডিয়া ব্যাপক হারে প্রভাব বিস্তার করে। রক্তে-মাংশে গড়া নারী-পুরুষের মধ্যকার প্রেম ভালোবাসা তাদের জীবনেরই একটা চ্যাপ্টার, কিন্তু বর্তমান মিডিয়া নাটক গুলোতে এটা নিয়ে এতো বেশি পরিমানে বাড়াবাড়ি চলছে, যাতে মনে হয় এটা ছাড়া জীবনে আর কিছুই নাই! ইভেন একটা প্রেম না করতে পারায় অনেক তরুন তরুনীর মধ্যে হতাশার ছাপও লক্ষ করা যায়। এসব ছাড়াও অশ্লীলতা তো আছেই এর সাথে বিষফোঁড়ার মতো হয়ে দাড়িয়েছে বিভিন্ন অশ্লীল কন্টেন্ট। চিন্তা চর্চা থেকে দূরে সরিয়ে একটা অথর্ব জাতী গঠনে যা যা করা দরকার বর্তমান মিডায়া তার ষোলোকলাই পূর্ন করেছে, তরুন সমাজের দিকে তাকালেই তা প্রতীয়মান হয়। এ ছাড়াও বর্তমান নারী সমাজের এক মূর্তিমান আতঙ্কের নাম হচ্ছে ধর্ষন! আর এক্ষেত্রে বর্তমান মিডিয়া বিভিন্ন ভাবে দায়ী।
যেমন ধরেনঃ
*সামাজিক অবক্ষয়ের জন্য নাটক মিডিয়া বিশেষভাবে দায়ী, আবার সামাজিক অবক্ষয় ধর্ষনের জন্য দায়ী।
*বিভিন্ন যৌন উদ্দিপক গল্প এবং অশ্লীল দৃশ্য।
*সেচ্ছায় একটা মেয়েকে কিভাবে একান্তে কাছে আনা যায় তার নানাবিধ কৌশল শেখানো।
*অনেক সময় নাটক দেখেই প্রেমিকার চাহিদা তৈরি হচ্ছে, সেটা পূরণ না হলে সেই চাহিদা একটা সময় ধর্ষনের মতো জঘন্য অপরাধোর দিকে নিয়ে যায়।
*যেই পোষাক নিয়ে দু পক্ষের এতো বিতর্ক, এই পোষাকের রুচি তৈরিতেও মিডিয়া প্রভাব বিস্তার করে।

যাইহোক, চিন্তা করলে আরো বের হবে। কিন্তু আশ্চর্য্যের ব্যাপার হলো, এতো কিছুর পরেও ধর্ষনের জন্য নাটক মিডিয়াকে দায়ী করা হয় না! এটা নিয়ে টকশো হয় না! কিছু ধর্ম ব্যাবসাহি কেনো পোষাককে দায়ি করে এটা নিয়েই যত মিছিল, মিটিং, টকশো চলতে থাকে। হ্যা আমিও তাদের বিরুদ্ধে যারা ধর্ষনের জন্য পোষাককে দায়ী করে ফতোয়া দেয়। আবার নারী-পুরুষের শালীন এবং মার্জিত পোষাক পরার প্রতিও গুরুত্ব দেয়া উচিত। তবে পোষাক আর ধর্ষন দুটোকে মেলাতে চাইনা। বরং ধর্ষনের মূল দায় ব্যাক্তির মানুষিক অবক্ষয়, আর মানুষিক অবক্ষয়ের জন্য প্রত্যাক্ষ এবং পরোক্ষো উভয় ভাবেই বর্তমানের নাটক মিডিয়া সবচেয়ে বেশি দায়ী। অথচ এটা নিয়ে তেমন একটা উচ্চবাচ্য নাই!
আবার এই নাটক মিডিয়া চাইলে একটা ইতিবাচক সমাজ গঠনেও খুব বড় ভূমিকা রাখতে পারে। তাই প্রতিটা ইতিবাচক নাটককেই আমি এপ্রিশিয়েট করি। তেমনই একটি নাটক বোধ লিঙ্ক দিয়ে দিলাম, এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। অশ্লীল নাটক ভাইরাল না করে এসব নাটক ভাইরাল হওয়া উচিত, এতে করে নির্মাতারা উৎসাহ পাবে। বারাবার মানুষের মস্তিস্কে নৈতিকতার করাঘাত করতে এমন নাটক বেশি বেশি নির্মান হওয়া উচিৎ। বারবার নৈতিকতার আঘাত করতে করতে একটা সময় অনৈতিকতার প্রাসাদ ভাঙবেই।
যদিও অনেকেই বলে, একটু সুড়সুড়ি না থাকলে ভিউজ বাড়ে না। আমি বলবো তাদের যোগ্যতা নাই। শুধুমাত্র মানুষকে আনন্দ বা সুস্থ বিনোদন দেয়ার উদ্দ্যেশে কোনো প্রকার যৌন সুড়সুড়ি ছাড়াই বানানো অনেক নাটকের নাম বলতে পারবো যেগুলো প্রচুর জনপ্রিয়তা পেয়েছে, আবার একই সাথে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতোও। যাস্ট বিনোদনের জন্য এগুলো সকল শ্রেনীর দর্শকের কাছেই ভালো লেগেছে এবং জনপ্রিয়তাও পেয়েছে।
তাই যারা বলে যৌন সুড়সুড়ি ছাড়া দর্শক পাওয়া যায় না, তাদের বলবো অন্য কিছু করে খান, মিডিয়া জগৎ আপনার জন্য না।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×