…কবিতা…
জমে থাকা অশ্রু
(সাদমান সাকিল)
.
সবাই যখন ঘুমিয়ে যাবে একটু তাকে জেগে দিও,
জমানো সব কান্নাগুলো যত খুশি কেঁদে নিও।
“ভালবাসা পাইনি কভু, আমি বড় অভাগিনী”
এসব কথায় কান্না মেখে বুকের পাথর সরিয়ে নিও।
.
সবাই যখন ঘুমিয়ে যাবে জানলা তুমি খুলে দিও,
মনের অনলপাখিগুলো আকাশ পানে উড়িয়ে দিও।
“চাইনি তোমার অন্যকিছু, চাইছি তোমায় আপন করে”
দীর্ঘশ্বাসে ভাসিয়ে দিয়ে এই কথা সব বলে দিও।
.
পৃথিবীটা ঘুমিয়ে গেলে তাকে নিয়ে ছাদে যেও,
নীল চাদরের ঝিকিমিকি দুজন মিলে দেখে নিও।
“জানো আমি প্রতিরাতে তোমার ঘুমে তাকিয়ে থাকি”
হাসির ধারায় মিশিয়ে দিয়ে এসব কথা বলে দিও।
.
তাহার প্রিয় রঙের শাড়ি লুকিয়ে তুমি পড়ে নিও,
তোমার শুভ্র কপাল-মাঝে রঙিন টিপটি লাগিয়ে দিও।
“তোমায় ছাড়া আমার জীবন মোটেও কভু জীবন নয়”
এই কথাটা তাহার মনে আঁঠার মতো লাগিয়ে দিও।
.
তুমিও তার বুকের সাথে আঁঠার মতো লেগে যেও!
আশার প্রদ্বীপ বুকে নিয়ে বলো তাকে, “ভালোবেসো!”
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




