somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাজী সায়েমুজ্জামানের দুটি প্রেমের কবিতা

০৭ ই জুন, ২০২৪ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১
তুমি কাছে এলে

তুমি কাছে এলে আমি আকাশ দেখি জোৎস্নার শুনি গান,
তুমি এলে সারা দিনমান বৃষ্টির সাথে একটানা অভিমান৷
তুমি কাছে এলে আমার আমি তোমার ভেতরে খুঁজে পাই,
তোমার নিঃশ্বাসে বিশ্বাস ফিরে পেয়ে অজানায় হারিয়ে যাই৷
অবাধ্য অনুভূতি কীভাবে ফুলে ফেঁপে উঠে তোমার উনুনে,
কীভাবে যে বলি আমার ভেতরের চাহিদা বেড়ে যায় বহুগুণে৷
তুমি কাছে এলে আমার বুকের ভেতরে বিশাল এক আকাশ,
তুমি এলে দুঃখরা দূর থেকে একনাগাড়ে ফেলে দীর্ঘশ্বাস৷
আমার ভেতরে সাগরের গর্জন দূর থেকে আসা হাওয়া
আমার যত কিছু হারিয়ে গিয়েছিলো পুনরায় ফিরে পাওয়া৷
নিজের যত আগ্রহ, অনুসন্ধিৎসা আর যত ধরণের কৌতুহল,
তোমাকে দেখে দেখে থামিয়ে দিতে পারি সময়ের চলাচল৷
তুমি কাছে এলে তোমার চুলের গন্ধে মতোয়ারা হয় মন,
তোমার শরীরের ঘ্রাণে খুলে যায় আমার ভেতরের আবরণ৷
মন বাড়িয়ে দিয়ে তোমাকে ছুঁয়ে দেখতে হাত বাড়িয়ে দেই,
তোমাকে দিয়েই আমার ইচ্ছা পূরণ করতে চাই নিমিষেই৷
জানিনা কেন এমন হয়ে থাকে কখনো তুমি কাছে এলে
নিজেকে আমি চিনতে পারিনা বন্য পাখিরা ডানা মেলে৷
আসল ব্যাপার খুঁজে পেয়েছি কারণ তুমিই তো আমার সব,
বাস্তবে তুমি নেই কাছে আসোনি এভাবে সবকিছুই অনুভব৷


২
মায়া এড়ানো বড় কঠিন

হয়তো আমি খুব সাধারণ ভবিষ্যতে আমি কী হবো
জানিনা, তবে আমার বিশ্বাস,
কোন একদিন কালের খেয়ায় কত কিছু ঘটে যাবে
এই চিঠি তখন হবে ইতিহাস৷

হয়তো কিছু স্মৃতি মলিন হবে হয়তো সবুজ পাতা
ঢেকে যাবে ধুসর আবরণে৷
অন্য কোথাও লেখা হবে আমার যত আবেগ রয়ে
যাবে ভালোবাসায় সন্তরণে৷

হয়তো অনেক কথা হবে হয়তো ভুলে যাবো কিছুটা
তবুও প্রথম দিনের প্রকাশ,
আলোর সখ্যতায় হয়তো ছাদ হবে মাথার উপরে
তবু থেকে যাবে এক আকাশ৷

জীবনের এপার ওপার খুব সহজেই পার হওয়া যায়
ভরসা রাখার দুটো হাত ধরে,
নিয়মের কখনো ব্যত্যয় হয়না কেউ হয়তো জানেনা
ভালোবাসে নিজের অগোচরে৷

যাই বলিনা এই সত্যতা লুকানোর সাধ্য কারো নেই
আমি ছিলাম তোমার সহচর,
তোমাকে ছাড়া ভালো নেই আমি তোমাকেই ভেবে
কেটে যায় কত রাতের প্রহর৷

ক্ষুধায় মানুষের মৃত্যু হয়না তবে অবহেলা মানুষকে
এখনো করে দেয় অর্বাচীন৷
তোমাকে আসতেই হবে কেউ জানুক বা না জানুক
মায়া এড়ানো বড় কঠিন৷


সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২৪ বিকাল ৩:০৫
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×