সেই কৌতুহল থেকেই অনেকগুলো প্রবাসী (!) বাচ্চা ছেলের তাদের দাদার নাম জানতে চাই। আমি পাল্টা প্রশ্ন শুনে আশ্চর্য হয়ে থ বনে যাই “দাদা কি?”। বয়ষে বড় একটা ছেলে বুদ্ধি করে নিজেই দাদার নাম দিয়ে দিল। আর একজন একটু লজ্জা পেয়ে বলল - “দাদা আছে বাংলাদেশে, তবে নাম জানি না। কেউ বলেনি তো, তাই”।
‘এশো হে বৈশাখ ... যাক পুরাতন স্মৃতি ... গানটা বাজতে ছিল। ছেলেপুলেদের কথাগুলো শুনে মনে হল নব প্রজন্ম যেন বৈশাখ আর পেছনের প্রজন্ম যেন পুরাতন স্মৃতি। অতীতকে মুছে ফেলার মত শেকড়কে দূরে ঠেলে আমরা কোন শেকড়কে সন্ধান করছি?
প্রবীনের কাছ থেকে নবীনকে দূরে ঠেলে, গাছের মূলউতপাটন করে আদৌ কি গাছকে বাচিয়ে রাখা সম্ভব। তাহলে বাংলা নববর্ষ বা বৈশাখি উতসব আয়োজন করে বাঙ্গালিত্বের শেকড় খোজার কোন অর্থ আছে কি ? দেশকে বিশ্বকে চেনার আগে আমাদের কি উচিত নয় নিজের পরিবারকে চেনা, নিজের শেকড়ের সন্ধান করা??
Click This Link
আরও দেখুন
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৪ সকাল ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



