somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

~ :: চায়নীজ মেয়ে বিয়ে না করে ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ যদি বাঙ্গালী কোন মেয়ে কে বিয়ে করতেন, তাহলে কি হতো? ::

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*** বিয়েতে ১০০-১৫০ ভরি সোনার গহনা দেওয়া লাগত! এতে জুকারবার্গের ব্যপক অর্থের প্রয়োজন হত! আর সেই অর্থ যোগাতে ফেসবুকের ৩%-৪% শেয়ার বিক্রি করে দিতে হত!

*** বিয়ে বাড়িতে ঢোকার আগেই গেট ধরা কালচারে সিস্টেম খেয়ে জুকারবার্গ তার একগাদা শালা-শালীদের খপ্পড়ে পড়তো! তাকে লবনের লেমন জুস খেতে হত! এরপর টাকার জন্য শালা-শালীদের হাউকাউ কাউমাউ শুনতে শুনতে মানিব্যাগ হালকা করে সেখান থেকে মুক্তি পেতে হত!

*** গেটের ঝামেলো শেষ করে বিয়ের আসরে বসতে না বসতেই জুকারবার্গের জুতা জোড়া লোপাট হয়ে যেত! পরে পয়সার বিনিময়ে সেই জুতা জোড়া উদ্ধার করা লাগতো! আর সেই জুতা উদ্ধারের টাকা যোগাতে ফেসবুকের ১%-২% শেয়ার বিক্রি করা লাগলেও লাগতে পারত!

*** এরপর মেয়ের মামি, চাচি, ফুপু, খালারা এসে মেয়ের গায়ে জুকারবার্গের দেওয়া গহনা গুলো পরীক্ষা করে দেখতো, যে জুকারবার্গ খাঁটি স্বর্নের গহনা দিছে নাকি সিটি গোল্ড, এমিটেশনের গহনা দিয়ে ধাপ্পা দিছে! এমন কি সবঠিক ঠাক থাকলেও জুকারবার্গকে তারা শুনিয়ে শুনিয়ে বলতো, গয়না তো খুবই হালকা! ওজন কম কম লাগছে!

*** মেয়ের দূরের আত্নীয়রা জুকারবার্গকে শুনিয়ে শুনিয়ে বলতো, ছাওয়াল তো ডাক্তার ও না ইঞ্জিনিয়ারও না! শুনছি ফেসবুক না ফেসপাউডার নামে কি জানি একটা বানাইছে! বলতে পারেন একদম ফাতরা পোলাপাইন! মাইয়াটা জলে পড়লো!

*** খাওয়া দাওয়ার সময় জুকারবার্গ একটু শান্তিতে খাওয়া দাওয়া করতে পারতো না! শালা-শালীরা জ্বালাতো! এমনকি খাওয়া শেষে হাত ধোয়ার পানিও দিতনা! এই হাত ধোয়ার পানি জোগাড় করতে শালা-শালীদের খরচা প্রদান করতে হতো! আর এই খরচা যোগাড় করতে ফেসবুকের ২%-৩% শেয়ার বিক্রি করে দেওয়া লাগতো!

*** সারা দিনের বিয়ের হাঙ্গামা শেষে জুকারবার্গ রাতের বেলা যেই বউয়ের মুখ ঘোমটা টেনে দেখতে যাবে, তখনই খাটের তলায় কাশির শব্দহতো! জুকারবার্গ ভয়ে আৎকে উঠতেই খাটের তলা থেকে শালা-শালীরা বের হয়ে বলতো,দুলাভাই, আপনার হোমের সিকিউরিটি সিস্টেম খুবই দুর্বল! সিকিউরিটি হার্ড করেন!

*** শালা-শালীরা বের হয়ে গেলে নতুন বউয়ের হাতে জুকারবার্গকে গরম একগ্লাশ দুধ খেতে হত! তারপর বউ নিজেই ঘোমটা সরিয়ে বলতো,তোমার এইসব ফেসবুক টেসবুক আমার পছন্দ না! আজ থেকে ওসব বাদ! ব্যস জুকারবার্গ আর কি বিলাই মারবে! তার আগে এভাবে তার বউই বিলাই মেরে দিত!
এভাবেই বন্ধ হয়ে যেত ফেসবুক! কারণ বাঙ্গালী বউদের আদেশ (ঘ্যানঘ্যানানিপ্যানপ্যানানি) বলে কথা! আর এইভাবে ফেসবুক বন্ধের কারণে সারা বিশ্বের মানুষের বিনোদন বন্ধ হয়ে যেত!

♦তাই পরিশেষে বলতে হয় জুকারবার্গ বাঙ্গালী মেয়ে বিয়ে না করে চায়নীজ মেয়ে বিয়ে করে নিজের সহ গোটা বিশ্বের বিনোদন সচল রেখেছেন! :-P B-) :-D
২০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×