somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসাধারণ লালবাগ কেল্লা!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেষ কবে কোন জায়গা দেখে অবাক হয়েছি মনে করতে পারছি না। আমার বাসা থেকে লালবাগ কেল্লা হেলে-দুলে চললে- তিন মিনিটের পথ। কি মনে করে আজ ভোরে ঐ পথ দিয়েই চলছিলাম। বিশাল-উঁচু দেয়ালের পাশ দিয়ে যাবার সময় ভেতরে ঢোকার ইচ্ছাটাকে সংযত করা গেলো না।
ভোরঃ ৫.৩০
ঢোকার মুখেই টিকেট ঘর; দুই টাকা।
এতো সুন্দর একটা স্থাপনায় প্রবেশ মূল্য মাত্র দুই টাকা!!!
(শুধু প্রাতঃ ভ্রমনের জন্য প্রযোজ্য)

ঢুকলাম আর বিস্ময়ের শুরু। অবাক হয়ে একজন সুবেদারের অসাধারণ রুচিবোধ, আভিজাত্য আর সৌন্দর্য প্রীতির গভীরতা মাপতে চেষ্টা করলাম।

আল্লাহ্‌! এতো অসাধারণ আজ কেন লাগলো লালবাগ কেল্লাকে। গিয়েছি তো এর আগেও- কই আজকের মতো এমন অনুভুতি তো কখনো হয় নি! কেল্লার দেয়ালে, স্থাপনায়, রাস্তায় আমার কেমন যেন মনে হোল আমি মোঘল আমলে চলে গেছি, আমি যেন দরবার হলে শায়েস্তা খানের সামনে বসে তার কথা শুনছি, তার হাম্মাম খানায় ঝরে পরা ঠাণ্ডা-গরম জলের কলকল শব্দ শুনছি, যেন দু চোখ ভরে দেখছি পরী বিবির জল কেলি। মন্ত্রমুগ্ধ হয়ে পুরো কেল্লার আনাচে কানাচে ঘুরে যেন সেই যুগের কোন এক বাসিন্দা হয়ে গেছি আমি। তন্দ্রা-মোহাচ্ছন্নতা এখনও কাটছে না।

পরী বিবির কবরের সামনে গিয়ে বুকটা হুহু করে উঠলো; আপন হারানোর ব্যথার মতো কবরের অস্পষ্ট ছায়া বুকটাকে ভীষণ রকম ভার করে দিল। পুকুর পারে এসে এর গভীরতা আর বিশালতা পরোখ করলাম। দেখলাম কত নিখুঁত। এক’ই সমান্তরালে মসজিদ, পরী বিবির মাজার, মহল আর পুকুর। আলো-বাতাস আর বিশালতার মাঝে দাঁড়িয়ে, কাঠখোট্টা ঢাকার জীবন বড্ড নীরস ঠেকল। ঢাকার ধনীদের এমন রুচি-বোধ থাকলে কত ভালো হত!

হরেক বয়সি মানুষের পদচারনায় কেল্লার শান্তি ভঙ্গ। মানুষ ব্যরামে হাঁটে না হাঁটাই ব্যরাম বোঝা গেলো না। পাট কাঠির মতো সরু, বাঙ্গীর মতো বেঢপ নর-নারীর দৌড়-ঝাপ দিয়ে শরীর ঠিক করার প্রয়াসে আয়েস করে ঘোরায় কিছুটা মন্দা আসলো। জোর বাতাসে যার উড়ে যাবার বিশাল সম্ভাবনা, বুঝে পেলাম না সে কি কমাতে এমন ভাবে দৌড়াচ্ছে! দেয়ালের গায়ে কতশত নাম; প্রেমিক-প্রেমিকার নামে নামে ঢাকা শায়েস্তা খানের প্রাচীর। নিজের নামটাও দেখলাম। দুনিয়ায় আমার নামে কত লোক । রুমমেটটাও বাদ গেলো না!!!

অসাধারণ সুন্দর এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কাছাকাছি যাদের আবাস তাঁদের বিনয়ের সাথে বলছি- কাঠ-কয়লা-ফরমালিন আর সীসার এই শহরে “লালবাগ কেল্লা”র মতো সুন্দর একটা জায়গায় সকাল-সকাল ঘুরে বেড়ালে আপনার মন্দ লাগতো না।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×