চাওয়া পাওয়ার হিসেব
মিলেনা কখনো। আর এমনিতেও
হিসেবে বড় কাচা আমি। আমাকে
তাই হিসেবের তালগোলে বিপদে
ফেলোনা। ক্ষমা করো।
আমার ইচ্ছগুলো বড় সাদাসিধে।
বড় হতে চাইনা একটুও। আমাকে
কেবল স্থির রেখো আমাতেই। নতুন
কিছু হতে চাওয়ার বিলাস আমার নেই।
আসলেই নেই।
শ্বাসে কারো ঘ্রাণ চাইনা আমি।
আমাকে কেবল বাঁচতে পারার শ্বাসটুকু
নিতে দিয়ো; যদি বাঁচাতে চাও একটুও।
তাতেই আমার হয়ে যাবে;
পুরো হবে আশা। আর...
... আর আমাকে ক্ষমতা দিয়ো
লেখতে পারার। আমি যাতে আমার
বিষাদ লেখতে পারি। আমার আহ্লাদ আর
আর্তনাদ লেখতে পারি। আমি যাতে লেখতে
পারি আমার রঙচটা দিনের কথা,
আমার একলা থাকার রাতের কথা। আমায়
তুমি ক্ষমতা দিয়ো, সক্ষমতা দিয়ো
শুধু লেখতে পারার। শুধু লেখতে পারার...
আমাকে প্লিজ হিসেবের তালগোলে
বিপদে ফেলোনা; শুধু লেখার ক্ষমতাটুকু চাই বলে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


