somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বয়স যখন পঁচিশ

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বয়স যখন পঁচিশ , যন্ত্রনা’র দিনগুলোর শুরু এখানেই। সদ্য পাশ করা নব্য বেকার। নিজের পেশা সবেমাত্র ‘ছাত্র’ থেকে ‘বেকার’-এ ডিগ্রেড করেছে। পকেটটা শুন্য, চা-বিড়ি খাওয়ার টাকা নাই, বাপ থেকে আর টাকাও চাওয়া যায়না, এদিকে গার্লফ্রেন্ড অপেক্ষায় বসে আছে কবে একটা চাকরি পেয়ে 2441139 নাম্বারে কল দিবেন, কেউ কেউ আবার ফ্যামিলির বাতি- সংসারের হাল ধরতে হবে এখনি!
দারুন যন্ত্রনার বয়স এটা!
এই বয়সেই মানুষ সত্যিকারে বুঝতে পারে জীবনটাকে! একটার পর একটা ভাইভাতে রিজেক্ট হয়ে বুঝা যায় এতোটা বছর নিজেকে যতোটা জ্ঞানী ভাবছিলাম ঠিক ততোটা জ্ঞানী আসলে নই। মানব জীবনে ‘মামা’র গুরুত্বটা সর্বোচ্চ গুরুত্বসহকারে বোঝা যায় এই বয়সেই।
এই বয়সের একটা টাইমে আপনার মনে হবে আপনি ভুল ইউনিভার্সিটি কিংবা ভুল সাবজেক্টে পড়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করেছেন! একমাত্র নিজের সাব্জেক্ট ছাড়া অন্য সকল সাব্জেটের জব লিঙ্কগুলো আপনার চোখে বোল্ড হরফে দেখা দিবে!

এই বয়সের সবচেয়ে বাজে সময়টা আসে সার্কেলের এক-এক জন চাকরি পাওয়া শুরু করলে। বন্ধুরা তখন সকলেই নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং ব্যস্ততার কারণে দূরে চলে যায়। আবার এই বয়সেই নতুন করে বন্ধুত্বের সংজ্ঞা শিখতে হয় অনেককে। চেনা যায় কারা বন্ধুত্বের মুখোশ পরে স্বার্থ উদ্ধারের কাজটা করিয়ে নিয়েছেন।

এই বয়সে আপনার হোয়াটস অ্যাপ, ফেসবুক, ভাইভারের সাথে সাথে জীবনে নতুন কিছু জব সাইটে্র একাউন্টের সাথে যুক্ত হবেন। LinkedIn সাইটের ব্যাবহার ও গুরুত্ব এই বয়সেই শেখা হয় সাধারনত!

জীবনে প্রথমবারের মত শর্টস আর টিশার্ট বাদে ওয়াড্রোবে ফরমাল কাপড়ের খোঁজ করবেন আপনি। বন্ধুদের সাথে জীবনের জটিলতা নিয়ে আলোচনা শুরু করবেন। জীবনের এই পর্যায়ে এসে মনে হয় মা-বাবাই হচ্ছে সবচাইতে কাছের মানুষ এবং তাঁরা যা বলতেন ঠিকই বলতেন। তাদের উপদেশ আরো আগেই শোনা উচিত ছিলো!

এই বয়সের সবচেয়ে হতাশার পাতা হচ্ছে আপনার হোম্পেইজ। ফেসবুকের দেয়ালে খালি বন্ধুদের বিয়ে ও এনগেজমেন্টের ছবি দিয়ে ভরা থাকে।
মেয়েদের ক্ষেত্রে বিয়ে না হলে পরিবারের চোখে অকর্মা ব্যক্তি হিসেবেই পরিচিতি পাওয়া যায়। 'কিরে বিয়ে করছিস কবে' বলে পৃথিবীর সবচেয়ে বিব্রতকর প্রশ্নটির মুখোমুখি হতে হয় এই বয়সেই বেশী!

কবিগুরু বলে গেছেন 'তেরো-চৌদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই’ কবিগুরু ঠিকি বলেছিলেন কিন্তু তারচেয়ে দ্বিগুন বয়সী বালাইদের কথা বলে যাননি। তাই ২৫ বছরের হতাশ মানুষগুলো কবিগুরুকে নিয়ে হতাশ।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩০
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০১

লিখেছেন রাজীব নুর, ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৭



এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

কাঁটাচামচ বিতর্ক....

লিখেছেন জুল ভার্ন, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫

কাঁটাচামচ বিতর্ক....

বাঙালির একদল তথাকথিত ভদ্রলোকের এখন মহাসংকট! তারেক সাহেব কাঁটাচামচ কোন হাতে ধরেছেন, ছুরি কোন হাতে রেখেছেন- তা নিয়েই জাতীয় চরিত্রের ময়নাতদন্ত চলছে! যারা সমালোচনায় নেতৃত্ব দিচ্ছে- তাদের কয়েকজন দুস্ত... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×