somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের মেনে নেয়া ... আমাদের সয়ে যাওয়া!

৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুরুটা বিডিআর-এ হত্যা দিয়ে। দিন-দুপুরে হাজার হাজার জোয়ান মিলে মেরে ফেললো ৫৭ সেনা অফিসারকে- আমাদের কিছু হয়নি। আমরা সয়ে গেছি।

তারপর ফার্স্ট ক্লাস পাওয়া আবু বকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুন হলো, বিশ্বজিৎকে রাস্তায় কুপিয়ে খুন করা হলো, সাগর-রুনি নিজ বাসায় খুন হলো, ফারুকি হুজুরের গলা কাটা লাশ পাওয়া গেলো, মন্ত্রীর জামাতারা মিলে নারায়ণগঞ্জে ৭ খুন করলো- এইগুলা যেন নিত্য নতুন সংবাদ। আমাদের কিছু হয়নি। আমরা সয়ে গেছি।

একটা নির্বাচন হলো। ১৫২টা আসনে কোন প্রতিদ্বন্দি পাওয়া যায়নি। তারপরও যেহেতু 'গণতন্ত্র রক্ষা' হয়েছে বলে জানা যায়- তাই মেনে নিছি। সয়ে গেছি।
এইসব বাদই দিলাম-
অর্থনীতিতে আসেন।
হলমার্ক কেলেঙ্কারি। মন্ত্রী সাহেব বললো চার হাজার কোটি টাকা মারা খেয়ে যাওয়া কোনো ঘটনাই না! আমরা মেনে নিলাম। দেশে প্রচুর টাকা এখন। ৪ হাজার কোটি টাকা সরকারের হাতের ময়লা।
শেয়ার বাজার নামে একটা বাজার ছিলো- এইটা এখন ইতিহাস!
সোনালী ব্যাংকে যেন কি হইসিলো?- ধ্যাত ভুইল্যা গেছি! শুনসি সম্প্রতি ২২০০ জনরে নিয়োগ দিবে-এইটাই মনে আছে খালি। তার বাদে বাকি সব ভুলে গেছি। সয়ে যাচ্ছি।

বাড়ির পাশে মগবাজার-মৌচাক ফ্লাইওভার বানাচ্ছে। এই এলাকার মানুষগুলাই শুধু জানে এলাকায় চলতে এখন কি কষ্টটা হয়! তার উপ্রে নাকি ৬৩টা পিলার ভুল নকশায় বানায়ে ফেলসে! - আবার হাজার কোটি টাকা খরচ। হাজার মানুষের দ্বিগুন ভোগান্তি!
ব্যাপার নাহ! নিজের পকেট থিক্কা যেহেতু যাচ্ছেনা তাই এইটা আমার মাথা ঘামানোর বিষয় না। মেনে নিছি। সয়ে যাচ্ছি।

তারপর সরকার সরকারী চাকুরিজিবীদের বেতন দ্বিগুন করছে। ১৪ লাখ সরকারি চাকরিজীবীর (দেশের মোট চাকুরিজিবীদের ৫% মাত্র) বেতন-ভাতা দ্বিগুণ হচ্ছে- এমন খবরে বাহবা দিলাম! সবাই মিলে হাততালি দিলাম। বিশাল একটা কাজ করসে সরকার।
অথচ এই ৫% এর বেতন বাড়াতে গিয়ে দেশের ট্রেনের ভাড়া দিগুন করসে,বিদ্যুতের দাম, গ্যাসের দাম, টেক্স -এর হার বৃদ্ধিসহ সরকারী সকল পর্যায়ে্র চার্জও দ্বিগুন করা হয়েছে।
চার বছর কষ্ট করে বি এস সি পাশ করা ইঞ্জিনিয়ারের বেতন এখন সরকারি কেরানীর চেয়েও কম! তারপরও আমরা মেনে নিচ্ছি। আমরা সয়ে যাচ্ছি।

সবশেষে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ডলার চুরি! আমরা এখনো চুপ করে সয়ে যাচ্ছি। কেননা, নিজের পকেট থেকে যায়নি যে! অল্রেডি এই নিয়ে আলোচনাও এখন চুপসে গেছে!
এই নিয়ে সরকারের খুব একটা উদ্বেগও নেই কেননা এই টাকা তোলা খুব একটা কঠিন না। খালি আগে যেগুলার দাম দ্বিগুন হইসিলো এখন সেগুলা চারগুন হইলেই এক বছরের ভিত্রে সব টাকা উঠে যাবে! এবং সরকার ঠিক এইটাই করবে কেননা সরকার জেনে গেছে যে আমরা ইতোমধ্যে একান্ত অনুগত আর বাধ্যগত হয়ে সয়ে যাওয়া শিখেছি!

আচ্ছা, পদ্ধা সেতু বানাতে যেন কত কোটি টাকা লাগতো? এত টাকা রিজার্ভ রেখে বিদেশের কাছে ভিক্ষা চাচ্ছিলাম কেন যেন?? -এই প্রশ্নটাও আমাদের মনে জাগেনা। কেননা ঐ যে আমরা সয়ে নিতে শিখেছি!

ঈশ্বর আমাদেরকে 'সয়ে যাবার অসীম ক্ষমতা' দিয়ে বাংলাদেশে পাঠিয়েছেন। ঈশ্বরকে ধন্যবাদ :)
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×