রাজধানী এক্সপ্রেস থেকে নামার পর টিকিটে দেখা এক্সিকিউটিভ ট্রাভেলারস লাউন্জ নামের সার্ভিসটির দিকে ছুটলাম আমি। গিয়ে দেখি বিলাসী আয়োজন। আমি ৪ ঘন্টার জন্য বুকিং নিলাম। ওয়াই-ফাই এক্সেস ফ্রি তাই বসে বসে তার উপযুক্ত ব্যবহার করলাম। বাসায় আবারো জানালাম, ট্যাবের সকল এ্যাপস আপডেট করলাম, ইত্যাদি আরো কিছু কাজ করলাম। মাঝে লাউন্জটা ঘুুরে দেখলাম। অপেক্ষাকে আরামদায়ক করতে সবকিছুই হাজির।
দুপুরের খাবারের ডাক পড়ল। আমার প্রিয় বাটার চিকেন আর পায়েস পেট পুরে খেলাম।
খাওয়ারর পর একটু ঘুমিয়ে নিতেই দুপুর ৩টা বেজে গেল। পরের ট্রেন ৩.২৫ এ। তাই চেকআউট করে ট্রেনে চড়ে বসলাম। দেরাদুনগামী জনশতাব্দী এক্সপ্রেস। খুবই জনপ্রিয় ট্রেন। তবে এবার নন-এসিতে যেত হল। তাতে বরং সুবিধাই হল। জানালা দিয়ে তাজা হাওয়া পেলাম।
ট্রেন সময়মত ছাড়ল। জানালা দিয়ে তাকিয়ে, এটা-ওটা খেয়ে সময় চলে গেল। রাত ৯.২০ এ দেরাদুন পৌছালাম। স্টেশন থেকে সোজা হোস্টেলে। শেষ হল সফর।
আগামী জুলাই পর্যন্ত হোস্টেলের রুম নং-ডিজি ৯ আর ল্যাবের চেম্বারটাই আমার সংসার হয়ে গেল। এ সংসারে প্রিয় মানুষদের ছেড়ে একটুও ভালো লাগেনা। কিন্তু আমার ভবিষ্যতের বুনন এখানেই। তাই এটাই সই। সবাই দোয়া করবেন।
*পর্ব ১: Click This Link
**পর্ব ২: Click This Link
***যানবাহনের মডেল সংগ্রহ আমার শখ। আজকে আমার সংগ্রহে আরো দুটি নতুন সংযোজন। আপনাদের জন্য দিলাম ফ্রি তে!!!!!
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



