somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশ্ন: দেশ আমাকে কী দিয়ছে?

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রশ্নটা হঠাৎ কেন এল তা একটু বলি। মাস্টার্সের থিসিসে প্রথমে খুলনাকে স্টাডি এরিয়া নিয়েছিলাম। ভেবেছিলাম সহজেই একটা রেজাল্ট আসবে। কিন্তু সুপারভাইজার বললেন 'বড় কিছু ভাব। বাংলাদেশকে তোমার স্টাডি এরিয়া করে নাও। পুরো দেশের থার্মাল প্রোফাইল আর ম্যাপ যখন তুমি তৈরি করবে তখন সেটা একটা আইকন হয়ে যাবে। তার সাথে সিটি লেভেলে এনালাইসিসতো আছেই। তবে মনে রেখ তোমার হাতে যে সময় আছে তার মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হলে দিনরাত কাজ করতে হবে'। যতদূর জানি এমন কাজ খুব একটা হয়নি তাই আমিও রাজি হয়ে গেলাম কষ্টকে মেনে নিয়ে এই আশায় যদি নতুন কিছু করা যায় দেশের জন্য, হোকনা তা ছোট্ট কিছু।

আজকে এটা নিয়েই ল্যাবমেটের সাথে কথা হচ্ছিল। আমাকে অনেক অনেক স্যাটেলাইট ডাটা ডাউনলোড করতে হবে কারন আমি কাজ করছি ৩০ মিটার স্পেটিয়াল রেজুলেশনের থার্মাল ডাটা নিয়ে আর তাতে ১৩টা সিনে পুরো বাংলাদেশ কভার হবে। টাইম পিরিয়ড হিসাব করলে আমাকে প্রায় ১০০ টা সিন নিয়ে কাজ করতে হবে। কাজও অনেক রকমের। তাই সে বলল কেন এত কষ্ট করবে। বললাম দেশের জন্য তো কিছুই করিনাই, দেখি যদি কিছু একটা করা যায়। সে বলল দেশ তোমাকে কি দিয়েছে যে এত কষ্ট করবে? তাকে উত্তরে যা বললাম তাই আমার শিরোনামের জবাব-

১. প্রতি ছয় মাসে মাত্র ১৬৫০ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়েছি (খুলনা বিশ্ববিদ্যালয়)। কিন্তু আমাকে পড়াতে বাকি খরচ আমার দেশ দিয়েছে। নাহলে মধ্যবিত্ত ঘরের এই আমার গ্রাজুয়েট হওয়া হতনা।

২. প্রতি বছর ভালো রেজাল্টের কারনে ৫৪০০ টাকা স্কলারশিপ দিয়েছে আমাকে যা দিয়ে আমি আমার শখ পূরন করেছি, আনন্দ করেছি। হিসাব করে দেখেছি ৪ বছরে বিশ্ববিদ্যালয়ে আমার দেয়া টাকার চেয়ে বিশ্ববিদ্যালয় আমাকে বেশী দিয়েছে। খাওয়া, বই-খাতা কেনা আর পকেট খরচ বাদ দিলে এতো বিনা পয়সায় পড়া। এর চাইতে বড় আর কী দিবে আমার দেশ আমাকে?

আরো বলার আগেই ল্যাবমেট হার মানল। তার হার মানা না মানায় আমার কিছু যায়-আসে না। দেশেকে কিছুনা কিছু আমি দিবই আমার কাজের মাধ্যমে তা সে যতই ছোট হোকনা কেন। আমি জানি আমার দেশ, আমার বাংলা মার উদার, বিশাল হৃদয়ে তা বড় হয়েই ঠাঁই পাবে।

জানি যে চ্যালেন্জটা নিয়েছি তার জন্য আমাকে অমানুষিক পরিশ্রম করতে হবে, আর হচ্ছেও। তাতে কি? এটা শুধু ডিগ্রী পাওয়ার জন্য নয়, এটা আমার দেশের জন্য। আমি অপেক্ষায় সেই দিনের যেদিন আমার পিসিতে আমি দেখতে পাব বাংলাদেশের থার্মাল প্রোফাইল, ম্যাপ, এনালাইসিস..............কবে আসবে সেই দিন!!!

**(লেখাটা যখন লিখছি তখন জ্বরে প্রায় কাবু আমি। সকালে আচমকা জ্বরের হামলা হয়েছে। সবাই দোয়া করবেন যেন জ্বরটা কমে যায় জলদি)
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×