১. একটা ডিজিটাল থার্মোমিটার কিনেছি আজ। এটাতে আবার ফিভার এলার্মও আছে! আফসোস জ্বর নাই আমার এখন তাই এলার্ম চেক করতে পারছিনা। তবে বেশ কয়েকবার রিডিং নিতে গিয়ে কনফার্ম রিডিংয়ের বিপ-বিপ আওয়াজে খুব মজা পাইছি
২. ট্যাবের জন্য একটা নতুন কভার কিনেছিলাম কয়েকদিন আগে। নতুন পোষাকে ট্যাবটাকে বড়ই ফাটাফাটি লাগছে
৩. এই সপ্তাহে বেশ কয়েকবার সুপারভাইজারের সাথে সিটিং ছিল। প্রতিটা সিটিংই সফল ছিল। তবে কাজের পরিমান প্রতি সিটিংয়ে বেড়েই চলছে
৪. আজ সিনিয়রের নিমন্ত্রণে ম্যাকডোনাল্ডসে গিয়েছিলাম অনেক দিন পর। মহারাজা নামের তিন স্তরওয়ালা বার্গার খেয়ে দিল খুশ হয়ে গেল
৫. কাল দুই সহপাঠীরর জন্মদিন। সারপ্রাইজ গিফ্ট রেডি। তবে মনে হয়না কোন খানা-পিনার আয়োজন হবে
৬. স্যামসাং নোট ৩ বের হইছে। দাম সেই রকম তাই কিনব কল্পনা করাও অসম্ভব। তবে ওয়ালপেপারটা মনে ধরায় আমার ট্যাবে ওইটাই ব্যবহার করতেছি। দুধের সাধ ঘোল খাওয়া দেখে মেটানো আর কি
চলবে.........
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




