এম.টেক থিসিসের কাজ চলছে ধুমছে। ভাগ্যও সহায় আমার। কারন ইউ.এস শাটডাউনের কবলে পড়তে হয়নি। যেদিনই ডাটা ডাউনলোড শেষ হল তার দুই দিন পরেই শুরু হল শাটডাউন। গ্লভিস ওয়েবসাইট সাটডাউনের শিকার, চারিদিকে হাহাকার আর আমার স্বস্তির নিশ্বাস। বড় বাঁচা বেঁচে গেছি।
গত এক সপ্তাহ ধরে থিসিসের স্ট্রাকচার ফাইনাল করলাম। বলতে গেলে স্ক্রিপ্ট রেডি। কিন্তু থিসিসের জন্য যুতসই নাম অর্থাৎ টাইটেল খুজে পাচ্ছিনা। সদ্যজাত সন্তানের নাম খুজে বেড়ানোর মত সদ্য তৈরিকৃত থিসিসের নাম খুজেই চলছি।
সন্ধা থেকে নাম লিখেই চলছি। একটার পর একটা। সকাল পর্যন্ত যদি ঠিক না করতে পারি তো কাল লিস্ট নিয়ে সুপারভাইজারের কাছে চলে যাব। জানি তুলির শেষ টান তিনিই দিবেন আর অবশ্যই সেরা নামটি বাছাই করবেন। অপেক্ষায় সেই নামটির।
*ব্লগে লেখার মত কিছুই না এটা। কিন্তু এই টাইটেল সিলেকশন ব্যাপরটা নিয়ে খুব উত্তেজিত আমি। তাই প্রিয় ব্লগে শেয়ার করলাম। আর রাতের ঘুম হারাম হতে চলেছে তাই এক-আধটু ব্লগিং করে নিজেকে রিচার্জ করে নিলাম।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




