somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলিউড মুভির ধ্রুব সূত্র এবং ধুম ৩: যা দেখে এলাম

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ধুম ৩ দেখে এলাম এবং একটি ব্যাপার একদম পরিষ্কার হয়ে গেল যে "বলিউড সিনেমার সিকুয়্যল এবং তার মান একে অপরের ব্যাস্তানুপাতিক" এটি একটি ধ্রুব সূত্র। নানা রকম রেকর্ড ধুম ৩ গড়েছে এবং গড়বে কিন্তু মানের দিক দিয়ে বরতে এটা প্রায় খালি কলসি (প্রায় খালি বলার কারন বাইকিং ট্রিকস আর আমির খানের দ্বৈত অভিনয় কলসিকে কিছুটা হলেও পূর্ণ করেছে)।

মুভির রিভিউয়ে যাবনা। শুধু আমার কয়েকটা অভজার্ভেশন বলছি-

১. মুভিটাতে শুরুর দিকে কিছু অপ্রয়োজনীয় এবং অতিদীর্ঘ দৃশ্য ছিল যা আমাকে বিরক্ত করেছে।

২. প্রথম ৩০ মিনিট বেশ আগোছালো লেগেছে আমার।

৩. আগের দুই পর্বে চুরি করার কৌশল দর্শক দেখলেও এবার তা আর নাই। চুরির পর আকাশে-বাতাসে ডলারের উড়া-উড়ি দেখা ছাড়া চুরি নিয়ে আর কিছুই নেই। পুরাই হতাশ আমি!

৪. অভিষেকের কিছু স্ট্যান্ট বিশেষত ৫ মিনিটে প্রায় ১০ খানা ইটের দেয়াল ভাঙ্গা এবং অটো রিক্সা নিয়ে গোল চক্কর কাটা দেখে দর্শক যখন হাসতে থাকল তখন বুঝে গেলাম যে বলিউডে জনি লিভারের শূণ্যস্থান আগেভাগেই পূর্ণ।

৫. নাচা-গানা ব্যাতীত ক্যাটরিনা আপার আর কোন কাজ ছিলনা মুভিতে। তবে আপা এরোবেটিকস ভালোই দেখাইছেন। মারহাবা! B-)

৬. উদয় চোপড়া ভাইজান সেই বাইক ড্রাইভারই রয়ে গেল। আগে তাও একটু-আকটু জোকারি করে দর্শক হাসানোর কাজে লাগত, এবার তার বড় একটি অংশ অভিষেক ছিনিয়ে নিয়ে গেল। সবশেষে বেচারা মামুলি বাইক ড্রাইভার হিসেবেই রয়ে গেল এবার!

৭. আমির খানের অভিনয় ভালো ছিল। ভিলেন হয়েও সে হিরো এই মুভিতে আর তাই বোধহয় শেষ দৃশ্যে আমিরদ্বয়ের আত্মহনন দর্শকের মধ্যে হাহাকার ফেলে দিল। আমি নিজেও কষ্ট পেলাম।

সন্দেহ নাই ধুম ৩ অনেক অনেক রুপীর রেকর্ড গড়বে তবে তার বেশীরভাগটাই আগের দুই পর্ব দেখে মানুষের মধ্যে ফাটাফাটি কিছু দেখার আশার কারনে আর বাকীটা আমির খানের কারনে। তবে ধ্রুব সত্য প্রমানিত হয়েছে। এটা কয়েকদিন আগে কৃষ ৩ প্রমান করে দিয়েছিল, আজ ধুম ৩ করল।

ধুম ৩ দেখা শেষ! টিকেট আর স্ন্যাক্সের দাম উসুল কারন আমির খানের বাইক, বাইকের বহুমুখী চলন এবং বাইকিং ট্রিকস আমার ভালো লেগেছে সাথে তার অভিনয়ও। এমনিতেই ছুটির দিন, তারপর আবার বৃস্টিস্নাত শীতের সকাল.......সেই সময়ে ঘুম থেকে উঠে যে তিন ঘন্টা ধুম ৩তে দিয়েছি তা নষ্ট হলে পুরাই X( মেজাজটা গরম হয়ে যেত। আমিরকে, তার বাইককে এবং ট্রিকসগুলোকে ধন্যবাদ।

*একটু আগে দেখলাম দূর পাহাড়ে বরফ পড়েছে। এসে গেছে সেই দিন! ধুমছে বরফে ঝাপাঝাপি করব এইবার :D :D :D
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×