somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সাবমেরিনের ভেতর-বাহির

২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভিশাখাপট্টম ভ্রমন নিয়ে ধারাবাহিক লিখেছিলাম। শেষ পর্বে বলেছিলাম একটি বোনাসের কথা যাতে থাকবে ভিশাখাপট্টমে অবস্থিত সাবমেরিন মিউসিয়ামের ছবি সহ বর্ননা। দেরীতে হলেও বোনাসটি নিয়ে হাজির হলাম আজ।

সাবমেরিন মিউসিয়ামটি আসলে প্রায় ৩০০ ফিট লম্বা একটি রাশিয়ান কে-ক্লাস সাবমেরিন যা ১৯৬৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ভারতীয় নৌ বাহিনীতে ব্যবহারের পর মিউসিয়ামে রূপান্তরিত হয়েছে।



শুরুতেই নজরে এল সাবমেরিনের সামনে থাকা টর্পেডো সমেত টর্পেডো টিউবগুলো। দেখে মনে হল আঘাত হানতে তৈরি, শুধু কমান্ডের অপেক্ষায়।



ভেতরে গিয়ে প্রথমেই দেখলাম টর্পেডো রুম যা সাবমেরিনের সম্মুখভাগে অবস্থিত। টর্পেডো টিউব, ফায়ার কন্ট্রোল ইউনিট এবং মাইন.....এই নিয়ে টর্পেডো রুম। সাবমেরিনের শেষ প্রান্তেও একই রকম আরেকটি ইউনিট আছে।

টর্পেডো টিউব:



ফায়ার কন্ট্রোল ইউনিট:



মাইন:



টর্পেডো রুম ছেড়ে সামনে এগোতেই চোখে পড়ল ইমার্জেন্সী ওয়াটার কন্ট্রোল ভাল্ব যা দিয়ে খুব দ্রুত ডাইভ দেয়া বা ভেসে উঠার কাজ করা হয়ে থাকে এমনটাই বলল গাইড। তার সাথেই জরুরী পরিস্থিতে বাইরে যাওয়ার জন্য ডাইভিং স্যুটও দেখলাম।

ইমার্জেন্সী ওয়াটার কন্ট্রোল ভাল্ব:



ডাইভিং স্যুট:



এরপর দেখলাম এর ভেতরে থাকার জন্য করা কিছু ব্যবস্থা। ওয়াশ স্পেস, টয়লেট, সাবমেরিন কমান্ডারের কেবিন, অফিসারদের কেবিন, ক্রু কেবিন, কিচেন, ডাইনিং.........একের পর এক সুন্দর করে সাজানো আর একদম পরিপাটি।

ওয়াশ স্পেস:



টয়লেট:



সাবমেরিন কমান্ডারের কেবিন:



অফিসারদের কেবিন:



ক্রু কেবিন:



কিচেন:



ডাইনিং:



চলে এলাম সাবমেরিনের মাঝামাঝি অবস্থানে যেখানে কমুনিকেশন এবং সোনার ইউনিট অবস্থিত। একটি গ্রাফ বেসড মিটার দেখলাম যা ডেপথের পরিবর্তনের সাথে সাউন্ড ভেলোসিটির পরিবর্তন দেখায়। সাবমেরিনের স্টিলথনেস বুঝতে এটার প্রয়োজন হয়।

কমুনিকেশন এবং সোনার ইউনিট:



গ্রাফ বেসড মিটার:



এরপর এল হ্যাচ ল্যাডার। এটাকেই সাবমেরিনের দরজা বলা যায়। কিছুটা উপরে উঠলাম তবে বাইরে যাওয়ার রাস্তা বন্ধ তাই নিচে নেমে এলাম।



হ্যাচ ল্যাডার পার হতেই দেখা মিলল ইন্জিনরুম। যেখানে আছে পাওয়ার কন্ট্রোল সিস্টেম, সাবমেরিন কন্ট্রোল সিস্টেম, ইন্জিন......এইসব। কিন্তু পেরিস্কোপটি কোথাও চোখে পড়লনা। জানতে পারলাম পেরিস্কোপের বাইরের অংশটি আছে এখানে। ওটা শুধুমাত্র বাইরে থেকেই দেখা যায়।

পাওয়ার কন্ট্রোল সিস্টেম:



সাবমেরিন কন্ট্রোল সিস্টেম:



ইন্জিন:



ইন্জিনরুম শেষে হতেই সাবমেরিনের শেষের অংশে এসে পড়লাম। বাইরে যাওয়ার আগে এই অংশে থাকা টর্পেডো এবং মাইন ইউনিট দেখতে পেলাম। আর বাইরে এসে দেখলাম সাবমেরিনের শেষভাগ।

টর্পেডো এবং মাইন ইউনিট:



সাবমেরিনের শেষভাগ:



এই ছিল সাবমেরিন কুরুসুরার ভেতর-বাহির। ছবি তুলতে বাড়তি ফি দেওয়ার বিরক্তিকর ব্যাপারটা ছাড়া বাকি সব খুবই উপভোগ্য। আর সমুদ্রতটেই মিউসিয়ামটি অবস্থিত হওয়ায় পরিবেশটিও দারুন।

বোনাস পর্বের সমাপ্তি এখানেই। আশা করছি আপনাদের ভালো লাগবে।

**সকল বর্ননা গাইড এবং ভেতরে থাকা লেভেলের উপর নির্ভর করে লিখেছি।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×