somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লাকবেরীর ভালো-মন্দ

০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লাকবেরী বয়ের খাতায় নাম লিখিয়েছি প্রায় এক মাস হল। ব্লাকবেরী কার্ভ ৯২২০ ব্যবহার করছি আমি। ৯০০০ রুপী বাজেট আর এন্ড্রয়েড ব্যবহারের একঘেয়েমী থেকে মুক্তি পেতেই মূলত ব্লাকবেরীর এই এন্ট্রি লেভেল ফোনটি কিনেছিলাম। এর ব্যবহারটা হয় ফোন, এস.এম.এস, গান শোনা আর মাঝে-মাঝে সোশাল নেটওয়ার্কিং বা ব্রাউসিংয়ে। তো এই এক মাসে আমার কাছে ব্লাকবেরীর যা কিছু ভালো-মন্দ লেগেছে তাই শেয়ার করছি আজ আপনাদের সাথে-

যা কিছু ভালো:

১. ব্লাকবেরী ফোনের আসল ভালো দিক এর কী-বোর্ড। অসাধারন রে-আউট যা দ্রুত টাইপিংয়ের জন্য আমার কাছে অসাধারন মনে হয়েছে।

২. ফোনের সার্ভিস এল.ই.ডিটি আমার ভালো লেগেছে। মিসকল বা এস.এম.এস এল কিনা তা এল.ই.ডি কালার থেকে বুঝতে পারি খুব সহজেই। ল্যাবে থাকাকালীন ব্যাপারটা খুব সাহায্য করে আমাকে।

৩. অপটিকাল ট্র্যাকপ্যাডটি খুবই ফ্লেক্সিবল আর রেসপন্স অসাধারন।

৪. ব্লাকবেরী ইন্টারনেট সার্ভিস ব্যবহার করে আমি খুশী। আর ব্লাকবেরী ব্রাউসারটি আমার দেখা সেরা ফোন ব্রাউসার।

৫. ব্রাকবেরীর বক্সটিও অন্যরকম। আমি আগের সব ফোন বা ট্যাবের বক্স ফেলে দিলেও এটা রেখে দিয়েছি। কালার, স্টাইল এবং লুক........সব দিক থেকেই অন্যরকম।

৬. ক্যামেরা ব্যবহার করিনা বললেই চলে কিন্তু যতটুকু করেছি তাতে ছবির মান ভালোই মনে হয়েছে। এন্ট্রি লেভেল ফোনের ক্যামেরা হিসেবে ঠিকই আছে।

৭. ডিজাইন খুব কম্প্যাক্ট আর স্মার্ট। ব্লাকবেরী কভারের সাথে ব্যবহার করে আমার খুব ভালো লেগেছে।

৮. সার্চ অপশনটি একদম পার্ফেক্ট। ফোন নাম্বার থেকে শুরু করে কোন অপশন.....সবকিছুই খুজে পাওয়া যায় নিমিষেই।

৯. ভয়েস কলিং এন্ড কমান্ড, দুটোই দারুন কাজের দ্রুত কল করতে বা কোন অপসন, টুল, ইত্যাদি ব্যবহার করতে। বি.বি ও.এস ৭.১ এর এই দুটো অপশন আমার সবচাইতে প্রিয়। ব্লাকবেরী ব্যবহারের পর থেকে শেষ কবে কী-প্যাড থেকে ডায়াল করেছি মনে পড়েনা।

মন্দ:

১. অপশনগুলো একটু জটিল লেগেছে আমার কাছে।

সত্যি বলতে কি আর কোন মন্দ খুজে পাইনি। আমার ব্যবহারের চাহিদা অনুসারে বাকী সবকিছু ঠিকই আছে।

সবমিলিয়ে ব্লাকবেরী বয় হয়ে কাটানো এই এক মাসে আমি এটুকু বলতে পারি ব্লাকবেরী অনন্য তার ইউনিক ফিচারগুলোর কারনে। আশা করছি মার্কেট ধরে রাখতে ব্লাকবেরী এন্ড্রয়েড ফোন তৈরি করলেও তার ইউনিক ফিচার আর সার্ভিসগুলো বজায় রাখবে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×