somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলেবেলে-২৩ (ছবিতে ২০২০ এর প্রথম মিনি ইউরো ট্যুর)

১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত সপ্তাহে ২০২০ এর প্রথম মিনি ইউরো ট্যুরে ঘুরে এলাম চারটি শহর এবং তিনটি দেশ। এ জীবনে আমার ভ্রমনকৃত দেশের সংখ্যা এখন ২২। এই মিনি ইউরো ট্যুরের ছিল ৩ দিনের (সবমিলিয়ে ৭৫ ঘন্টা)। Copenhagen, Denmark থেকে Vienna airport হয়ে Bratislava, Slovakia, সেখান থেকে Zagreb, Croatia, তারপর Ljubljana, Slovenia। ট্যুর এখানেই শেষ হতে পারত কিন্তু Ljubljana থেকে কম সময়ে এবং কম খরচে Copenhagen ফিরে আসতে Stuttgart, Germany গিয়েছিলাম তাই ট্যুর শেষ হয় সেখানেই। ৭৫ ঘন্টার এই ট্যুরে ছিল দুখানা দুই ঘন্টার জার্নি বাই এয়ার এবং ৪ খানা স্বল্প + দীর্ঘ সময়ের রাত্রিকালীন জার্নি বাই বাস। তিন রাতের দুই রাত বাসেই কেটেছে তবে মাঝের এক রাত Ljubljana তে হোস্টেলে ছিলাম। প্রচুর কম খরচে (সবকিছু মিলিয়ে বাংলাদেশী টাকায় ২০০০০ টাকা মাত্র) খুবই রাফ এন্ড টাফ ধরনের ট্যুর যার ধকল সবার সয়না। আমার এ ধরনের ট্যুর ভালো লাগে এবং ধকলটাও সয়ে যায় তাই ইয়া মুকাদ্দেমু বলে ট্যুর করে এসেছি।

ট্যুর নিয়ে বিতাং সিরিজ লিখছিনা কারন শুরু করে যদি শেষ করতে না পারি। তাই পুরো ট্যুরের ছবিগুলো থেকে বাছাই করে কিছু ছবি গ্রুপ করে দিলাম আপনাদের জন্য।আশা করছি ভালো লাগবে।

# Stuttgart এর মার্সিডিজ এবং পোরশে মিউজিয়াম



# নিয়ন আলোতে Bratislava এবং Ljubljana ক্যাসেল



# Bratislava শহরের সুন্দর ব্রীজগুলো



# নাইট লাইট@Bratislava



# সুবিশাল Zagreb এবং Stuttgart প্যালেস



# প্যানোরামা



# সুন্দর গীর্জাগুলো



# নানা রকম ট্রাম



# একটু অন্য রকম ভাষ্কর্য



# স্ট্যাটু



# এক নজরে Bratislava এবং Ljubljana



# Ljubljana শহর জুড়ে বেয়ে চলা খাল



# একদমই অন্যরকম কিছু (Zagreb এ দেখা হ্যান্ড পাম্প, সোলার বেঞ্চ এবং Ljubljana তে দেখা ড্রাগন)



# মেঘলা আকাশ



# আকাশে সূর্যাস্ত



# যা যা খেয়েছিলাম




পর্ব-২৩ এখানেই শেষ। ট্যুর শেষে সহি সালামতে ঘরে ফিরে এসেছি। পুরো ট্যুরটাই as planned ছিল। ট্যুরে বিলাসীতার বালাই ছিলনা কিন্তু তাই বলে শরীরের প্রতি কোন অবিচার করিনাই। খাওয়া, বিশ্রাম, ঘুম যখন যেখানে যা দরকার তার কোন কিছুতেই কমতি ছিলনা। সবমিলিয়ে সস্তায় মাস্তি, প্রচুর মাস্তি হয়েছে। সবশেষে ট্যুর থেকে পাওয়া কিছু বাড়তি ছবক:

# Croatia দেশটি Schengen ভুক্ত নয় তাই একটু সময় নিয়ে চেক করা হয় যে কারনে বাই রোড Croatia যেতে/আসতে বাড়তি সময় লাগতে পারে। বর্ডারে আমার এই সমস্যা হয়নি কিন্তু এই কারনে Croatia হয়ে আসা Ljubljana-Stuttgart বাস এক ঘন্টা লেট ছিল।

# বাস জার্নিতে মাঝ রাতে বিশেষ করে শীতকালে কিছু ঘন্টার ট্রানজিট থাকলে যে স্টেশনে পরের বাসের অপেক্ষা করতে হবে তা খোলা থাকে কিনা বা খোলা না থাকলে কি ব্যবস্থা তা আগে থেকেই জেনে নেওয়া ভালো। Vienna তে আমাকে রাত ১ টা থেকে ৩.৩০ পর্যন্ত সাব-জিরো টেম্পারেচারে অনেকটা সময় বাইরে অপেক্ষা করতে হয়েছে তবে বুদ্ধির জোড়ে উপায় বাতলে ফেলায় খুব একটা সমস্যা হয়নি।

# যতই EU/International roaming থাকুক Google offline Map এ ভ্রমনে যাওয়া শহরগুলোর ডাটা এবং ল্যান্ডমার্কগুলো সেভ করে রাখলে বহুত ফায়দা। সেই সাথে সামান্য বাস্তবিক ভৌগলিক জ্ঞান থাকলে বিনা নেটওয়ার্কে কোন সমস্যা হবেনা।

এলেবেলে গত পর্বের লিংক নিচে:
এলেবেলে-২২ (প্রচুর ছবিতে ক্রিসমাস এবং নিউ ইয়ারের আতশবাজী)
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×