somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড্রোনগ্রাফী - পর্ব ৯ (বনে-জঙ্গলে এক দিন)

০১ লা জুন, ২০২০ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রীষ্মকালীন সময়ের এই চমৎকার আবহাওয়া ড্রোনগ্রাফীর জন্য খুবই উপযোগী। তাই ছুটির দুপুরে আমি ড্রোন সমেত বেরিয়ে পড়ি। আজ যে ছবিগুলো পোস্ট করছি তা গত দুই দিনে দুই স্থানে তুলেছিলাম। সবসময় তোলা Panorama এর সাথে , Shalow Focus, Spherical এবং NADIR মোডেও কিছু ছবি তুলেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

আমার বসবাসের এলাকা Høje-Taastrup এ অবস্থিত ১১ মিটার লম্বা এই টাওয়ারটি ডেনমার্কের প্রথম Climate Tower। গতকাল ছুটির দুপুরে তারই ড্রোনগ্রাফী করতে এসেছিলাম। অল্প উচ্চতা (২০ মিটার) থেকে Shalow Focus মোডে টাওয়ারের ছবিটি তোলা।



Urban Nature Space কনসেপ্টের অংশ হিসাবে তৈরি এই টাওয়ারটিতে সৌর শক্তি, বায়ু শক্তি এবং বৃষ্টির পানি এই তিনের ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্নের ব্যবস্থা আছে। সেই সাথে টাওয়ারের অভসারভেটরিতে কৃত্রিম মেঘ তৈরি করে আবহাওয়া এবং জলবায়ুর ধারনা দেওয়ারও ব্যবস্থা আছে। আর চারিদিকে বসানো সেন্সর থেকে আবহাওয়া বিষয়ক নানা রকম তথ্যও জানা যায়। সবমিলিয়ে টাওয়ারটিতে তার নামের স্বার্থকতা লক্ষনীয়।

একই সময়ে তোলা আশেপাশের কিছু ল্যান্ডস্কোপ। খুব কাছেই ফ্লাইয়িং স্কুল থাকায় একটু পর সেসনা বিমান অতি অল্প উচ্চতায় উড়া-উড়ি করে বলে রেগুলার ১০০ মিটার উপর থেকে গতকাল আর ছবি তুলতে পারিনি। নিচের ছবিগুলো ৬০ মিটার উপর থেকে তোলা।







আজকে বাসার কাছের বন-জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম। প্রথমেই ১০০ মিটার উপর থেকে Little Planet স্টাইলে Spherical মোডে ছবি তুললাম।



এরপর যথাক্রমে ১০০ এবং ১২০ মিটার উপর থেকে তুললাম NADIR ফটো।





সবশেষে ১০০ মিটার উপর থেকে আশেপাশের কিছু Panorama তুললাম।





ছবি তোলা শেষে জঙ্গলে ঘুরা-ঘুরি করে বাসায় ফিরে এসেছে। আবহাওয়া ভালো থাকলে আসছে সময়ে প্রচুর ড্রোনগ্রাফী হবে, প্রচুর! সে আশা নিতেই পর্ব-৯ এখানেই শেষ করছি।

পর্ব-৮:
ড্রোনগ্রাফী - পর্ব ৮ (যেখানে দৈত্যের বসবাস)
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২০ রাত ১০:২১
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×