somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এল্যার্টপে ডলার কিনবেন নাকি? প্রতি ডলার মাত্র ৫ টাকা! B:-) (সতর্কতামুলক পোস্ট) /:)

০১ লা মে, ২০১১ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এত কম দামে এল্যার্টপে ডলার দেখে নিশ্চয় অবাক হচ্ছেন?? অবাক হওয়ারই কথা। তবে তার থেকে বেশি অবাক লাগবে যখন আমি আমার মোবাইল নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টা দিয়ে বলবো যে আমাকে আগে টাকা পাঠাতে হবে। তারপর আপনাদের কে দেবো তা হলে আপনারা নিশ্চয় এত কম দামে ডলার কেনার জন্যে আগেই টাকা পাঠিয়ে দিবেন??? হ্যাঁ আপনারা অনেকেই এই ধরনের বোকামী করছেন!

এবার মুল কথায় আসি। আপনারা যারা অনলাইনে আয় বিষয়ক কাজের সাথে জড়িত আছেন তারা নিশ্চয় জানেন যে এল্যার্টপে ডলারের কেমন চাহিদা। এমনিতেই বাংলাদেশ থেকে এল্যার্ট পে অ্যাকাউন্ট এ টাকা ভরার সহজ কোন উপায় নেই তাই সাধারন মানুষের এল্যার্ট পে ডলার ম্যানেজ করতে অন্যের কাছ থেকে কিনতে হয়। কিন্তু আজকাল আয় করার জন্যে বিভিন্ন রকম সাইট রয়েছে যেখানে ইনভেস্ট করা লাগে। তার জন্যে এল্যার্টপে ডলার এর প্রয়োজন হয়।(যদিও এই সব ইনভেস্টমেন্ট সাইট গুলোর মধ্যে ৯০% ই ভুয়া এবং তাদের উদ্দ্যেশ্য খারাপ) আবার যেহেতু বাংলাদেশে পেপ্যাল সাপোর্ট করে না। তাই সবাই কে এল্যার্ট পে অ্যাকাউন্ট এর উপর ডিপেন্ড করতে হয়। আর ঠিক এই সমস্ত সুযোগ গুলো কে কাজে লাগিয়ে কিছু ডলার ব্যাবসায়ী অনেক চড়া মুল্যে ডলার বিক্রি করছে। এখানেই শেষ নয়! এর মধ্যে যারা কম দামে ডলার বিক্রির কথা বলছে তাদের মধ্যে অনেকেই ঠকাচ্ছে। অর্থাৎ ডলার দেওয়ার কথা বলে আর দিচ্ছে না।

আমি মুলত ডলার ব্যাবসায়ী নই তবে গত কয়েক সপ্তাহে আমার আয় বিষয়ক পোস্ট এর সুত্র ধরে অন্তত ২০-২৫ জনের মতন লোক আমার কাছ থেকে ডলার কিনেছেন। বাংলাদেশের বেশির ভাগ ডলার বিক্রেতা আমার পরিচিত তাই তাদের কাছ থেকে কিনে বিক্রি করেছি মাত্র। তো এরকম অন্তত ৫/৬ জনের সাথে কথা হয়েছে যারা এর আগে ডলার কিনতে গিয়ে ঠকেছেন। তারা বেশির ভাগ এরকম ব্লগের পোস্ট বা কমেন্ট থেকে নাম্বার সংগ্রহ করে কল করে ডলার কেনার জন্য টাকা পাঠিয়েছেন কিন্তু ডলার আর পাননি।

আজকাল দেখা যায় অনেকেই বিভিন্ন পোস্ট এ বিভিন্ন ভাবে কমেন্ট করে ডলার বিক্রির কথা বলেন। আবার কেউ কম দামে ডলার বিক্রির অফার দেন। যারা ডলার কিনেন তারা অল্প দাম দেখে হয় তো অনেক সময় না চিনে না জেনে আগেই ডলারের টাকা পাঠিয়ে দেন। একটা বার যাচাই করেও দেখেন না যে টাকা টা কোথায় দিলেন। তবে এটা ঠিক হয় তো সামান্য লাভে ডলার কেনার জন্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হয় তো সবার পক্ষে সম্ভব হয় না। তারপরেও একটু সতর্ক থাকা ভালো।

যারা ডলার কিনছেন তাদের অন্যে আমার কিছু পরামর্শ হচ্ছেঃ

১। প্রথমে অবশ্যই চেষ্টা করবেন ফেস টু ফেস দেখা করে ডলার কিনতে।

২। যদি এটা সম্ভব না হয় তা হলে একটু ভালো জেনে শুনে রেগুলার যারা ডলার বিক্রি করছে তাদের কাছ থেকে কিনুন। যেহেতু আপনাকে অবশ্যই আগে টাকা পে করতে হবে।তার উপর যদি আপনি ফেস টু ফেস দেখা না করতে পারেন তো আপনাকে হয় তো ব্যাংক এর মাধ্যমে দিতে হবে।

৩। যেখানে সেখানে মোবাইল নাম্বার দেখে ডলার কেনার অন্যে যোগাযোগ না করাই ভালো। ( অবশ্য আজকাল ডলার অনেকের কাছেই আছে। তাই অনেকেই হয় তো টাকার অন্যে ডলার বিক্রি করতে চান অনেক কম দামে। তবে তাদের কাছে হয় তো অল্প কিছু ডলার থাকে তাই কেউ যদি খুব কম দামে বেশি ডলার দিতে চাই তা হলে বুঝবেন যে নিশ্চয় কিছু একটা আছে। তাই একটু যাচাই করে নিবেন)

৪। বেশি লোভ করা ঠিক না। কম দামে কিনতে গিয়ে ঠকার থেকে বেশি দামে কেনা অনেক ভালো।

৫। যদি মনে করেন যে কম দামেই কিনবেন তা হলে তাদের সাথে দেখা করে ফেস টু ফেস কিনে নিন।(যদিও দূরত্ব বেশি হলে আবার যেতে খরচ ও অনেক)

সবই বিশ্বাস এর ব্যাপার। তো এখন আপনি কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার।

তবে যেহেতু অনেকেই ঠকছে তাই অপরিচিত দের কাছ থেকে ডলার কেনার আগে একটু সতর্ক থাকবেন।

বিঃদ্রঃ আমি কোন সৎ ডলার ব্যাবসায়ী কে আঘাত করার জন্যে পোস্ট টি করিনি। আমি জানি হয় তো সবার উদ্দেশ্য ঠকানো নয়। তারপরেও কিছু লোক তো নিশ্চয় আছে যারা ঠকানোর ফাঁদ পেতে রাখে। আমি সেই সব অসৎ লোক দের উদ্দেশ্যে এই পোস্ট টি করেছি। আমার কাছে অনেকেই এটা নিয়ে অভিযোগ করেছেন।


কেন এই ডলারের এত চাহিদা?!?
এটা জানার জন্যে এই পোস্ট টি দেখতে পারেন।

পুর্বে প্রকাশ এখানে
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৩০
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×