somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাত্র ১৪ বছর বয়সে Zend Certified Engineer হয়ে বিশ্বের সব থেকে কম বয়সী ZCE হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশের তাউস।

২৯ শে মে, ২০১১ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশে ২০০৬ সাল থেকে আজ পর্যন্ত ZCE পরীক্ষা দিয়ে বিভিন্ন সময়ে উত্তীর্ন হয়েছেন ৩৪ জন। তার মধ্যে সব থেকে ছোট অর্থাৎ কম বয়সে পরীক্ষা দিয়ে উত্তীর্ন হয়েছে বাংলাদেশের শেহ্‌যাদ নূর তাউস। সে শুধু বাংলাদেশ নয় বিশ্বের সব থেকে কম বয়সী Zend Certified Engineer হওয়ার গৌরব অর্জন করলো। তাউস এর বয়স ১৪ বছর এবং পুর্বে সব থেকে কম বয়সী যে ছিলো তার বয়স ছিলো ১৭ বছর।

বিস্তারিত বলার আগে ZCE সম্পর্কে জেনে নেওয়া নিনঃ এটার পুর্ন নাম Zend Certified Engineer । মুলত পিএইপি ভাষাটি প্রথম ডাচ নাগরিক Rasmus Lerdorf অবতারণা করেন। পরে ইজরাঈলী দুই ছাত্র Zeeve Suraski আর Andi Gutmans একে এর বর্তমান রূপ দেন তাদের নামানুসারে পিএইচপি কোম্পানি'র নাম হয়েছে জেন্ড(Zend) ।


আমার ব্যাক্তিগত সম্পর্ক থেকে তাউস সম্পর্কে কিছু জেনে নিনঃ বেশ কয়েক দিন ধরেই আমাকে বলছিলো যে ZCE পরীক্ষা দিবে। এবং পরীক্ষার আগের দিন অর্থাৎ গত কাল ও আমার সাথে কথা হলো এবং দোয়া চাইলো। আমি তখন তাকে বললাম যে, সে ১০০% পাস করবে। কারন তার উপর আমার আস্থা এবং বিশ্বাস অনেক আগে থেকেই ছিলো। এত অল্প বয়সে তার এত উচ্চ মেধা সম্পর্ন প্রোগ্রামার আমি খুব কমই দেখেছি। তাও আবার আমাদের বাংলাদেশে। যাই হোক গত কাল 28th May 2011 তে পরীক্ষা দিয়ে এবং রেজাল্ট পেয়েই আমাকে জানালো এবং তখন সত্যিই খুব ভালো লাগলো কারণ আমি তো সব সময় উৎসাহ দিয়েছি। তবে তার পাশা-পাশি সব থেকে বেশি যিনি অনুপ্রেয়না দিয়েছেন তিনি হচ্ছেন হাসিন হায়দার।উনাকে হয় তো সবাই চিনেন। উনি বাংলাদেশের মধ্যে সর্ব প্রথম ZCE হওয়ার গৌরব অর্জন করেছিলেন ২০০৬ সালে।(Dec 4th, 2006)। তাউস এর এই ZCE হওয়ার পেছনে তার অনুপ্রেয়না সব থেকে বেশি ছিলো।

কে এই তাউস??
আপনারা হয় তো অনেকেই এই তাউস কে কিছুটা হলেও চিনেন। কারণ এখান থেকে দেড় বছর আগে সে Searchw3 নামের একটি মেটা সার্চ ইঞ্জিন বানিয়েছিলো। এবং যেটা নিয়ে ব্লগ এবং পত্র-পত্রিয়কায় ব্যাপক আকারে লেখা-লেখিয় হয়েছিলো যে, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রি মিতানুর এর ছেলে বানালো সার্চ ইঞ্জিন যা কিনা গুগল এর থেকেও শক্তিশালী। এই ধরনের নিউজ পত্রিকা তে ছাপা হয়েছিলো। অবশ্য সেটা ছিলো সাংবাদিক এবং মিডিয়ার একটু বাড়াবাড়ি। তবে এটা না বুঝেই সাধারন মানুষ এই ব্যাপার টা নিয়ে ব্লগে অনেক নেভেটিভ পোস্ট করেছিলো এবং তারা এই টুকু বাচ্চার কৃতত্ব কে সেই সময় স্বীকৃতি দেওয়া তো দূরে থাক সামান্য উৎসাহ টুকুও দেয়নি। আর সেই তাউস আজ বিশ্বের সব থেকে কম বয়সী ZCE হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলো।

আসুন আমরা সবাই তাউস কে অভিনন্দন জানায় ও দোয়া করি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

লেখাটি উৎসর্গ করলাম তাউস কে।



বাংলাদেশী তরুন এবার বিশ্বের সব থেকে কম বয়সী Microsoft Certified Professional Developers দের মধ্যে একজন হওয়ার গৌরব অর্জন করলো

সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩২
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×