জোড়া কবিতায় বর্ষবরণ...।
১৫ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বৈশাখ বরণ (১)
চৈতের শেষে বৈশাখ এল
নি্যে সোনার আলো
চল চল সবাই মিলে
বৈশাখ বরণে চল।
ঢাকের বাদ্যি বাজের রে ভাই
বাঁশী কাঁসি বাজে
নুতন দিনের নুতন আলোয়
বাংলা আমার সাজে।
রমনার ঐ বটমূলে
ছায়ানটের গান
সাজ-সকালে প্রাণের সুরে
জাগরনের আহব্বান।
চারুকলার শোভাযাত্রায়
বর্নালী সব সঙ
খোকাখুকি সবাই নাচে
মুখে মেখে রঙ।
মেলায় চলে পান্তা ইলিশ
মিঠাই মন্ডা সেমাই
চটপটির দোকানী বলে
হচ্ছে ভালো কামাই।
জীর্ন জ্বরা যাক ঝড়ে ভাই
অমঙ্গল হোক ক্ষয়
জয় জয় নুতন দিনের
বোশেখের হোক জয়।
বৈশাখ বরণ (২)
গন গনে ঐ রোদ জ্বলে যে
চৈত্র মাসের শেষ
এক পশলা বৃষ্টি নিয়ে
বৈশাখের অভিষেক।
মাটির সোঁধা গন্ধ আসে
বাতাসে ভেসে
শিব গাঁজনের বাদ্য বাজে
রাত প্রহরের শেষে।
কালো গুমোট মেঘ গুলো যে
দুর আকাশ 'পরে
খেলার ছলে পাহাড় সাজায়
মনের মতো করে।
ইরি বোরো ধানের ক্ষেতে
বাতাস ওঠে আপনি মেতে
গুনগুনিয়ে ভ্রমর নাচে
কচি কচি ধানের পাতে।
রুদ্ররাজের ক্ষুব্ধ জটা
মরিচ ফুলে আলোর ছটা
শক্ত হয় আমের বোঁটা
চাতক খুঁজে বৃষ্টির ফোটা।
বৈশাখের এ প্রথম দিনে
পাড়ায় পাড়ায় রঙের খেলা
পাগলা ঢোলের বাজনে দিয়ে
জমছে এবার চড়ক মেলা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন