somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী , যে শেখালো , ভালোবাসা, সে এক বিস্ময়......!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

................................
যে নারী'র নাড়ী হয়ে
ঠাঁইপেলাম এ ধরায়,হাত ধরে নিশ্বাস নিলাম
আকাশ-প্রশস্থ কোলে,বুক ফাটা চিৎকারে,
সে আমার মা।
টান টান বুকে ডাকা 'মা'
'আঁচল বুলিয়ে দে মা'
উনুনের ধারে সদাজাগ্রত আনন্দময়ী।
শব্দডিঙ্গা ডুবন্ত, দেদীপ্যমান আদর সাগরে
শত কষ্টে ও আগলে রাখে প্রাণধন
আমার মা,
সুবিধা মাফিক কলমের কালিতে, যাকে রাঙানো যায় না,
আমার গত ,আজকে ও আগামী'র গতিতে,
আছে আমার মা ।

যে নারী'র বুকের মাটি খেয়ে
শক্ত হয়ে দাঁড়ালাম,শত শহীদের অমূল্য রক্তান্জলীসিক্ত আমার এ মন্দির বেদী
আমার দেশমাতৃকা..আমার সাধনাস্থান
আমার দু:খ সুখের চাক্ষুস আধার
ঘুর্ননশীল এ পৃথিবীর, ঐ অম্বরভেদী চিম্ময়ে
লাল-সবুজে আঁকা এক বিস্ময়।

যে নারী, আদরীনী,একচোখা, দু:খ বোঝানোর আশ্রয়
সামান্য আবদারে...উপহারে চোখের জল ঝড়ে
দুয়ারে দাঁড়িয়ে থাকা দু:খ কে ঠেলে, নিজের সুখ উজারি
পাগলি......সে আর কেউ নয়....সে আমার বোন।

যে নারী'র বুকের ভালোবাসা কাঙ্খিত,
যার আপোসরফা চোখে বিস্মিত সবসময়
যার প্রতিটা নিশ্বাস,শুভ উক্তি.অশুভ নাশে,
আমার সত্তায়,আমার চিন্তায়,চেতনায় আরোধ্য প্রতীমা,
আমার অর্ধাঙ্গিনী,আমার চাওয়া-পাওয়ার অংশীদারিত্বের এ জীবনে
সে এক, প্রতি প্রহর গুনে চলা গুননীয়ক,
আমার মুখস্থ কবিতার লাইন,
আমার হৃদপিন্ড রক্ষিনী,
যে আমায় শেখালো "ভালোবাসা , সে এক বিস্ময় !"

অবিছেদ্দ্য,অবিছেদ্দ্য হোক সে যতই ছেড়া শুকনা পাতা
জরাজীর্ণ কোন আবাস,মরুভূমি
নীলাম্বরী, নির্মোহ সভ্যতার চাদর গায়ে
বনছায়ে,আনন্দ-বেদনার বাতাস বয়ে
যে নির্বিকার,জটাধারী সন্ন্যাসীনী
আদি মাতা,জমিনের ভেজা সবুজ ঘাস,
আমার, 'আমি', তোমার 'তুমি'
যাতে মিলে মিশে একাকার.,
অবিছেদ্দ্য,অবিছেদ্দ্য.....এক অটুট বন্ধন,
এক সূত্রে গাঁথা......
সব কিছু নিয়ে , একাই এক....সে আমার প্রকৃতি,
আমার, আমাদের ,আগত অনাগতের পরম 'মা'।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম কি নারী নেতৃত্ব বিরোধী?

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩২



ইসলামে নারী নেতৃত্ব জায়েজ কিনা এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। নারী নেতৃত্ব নিয়ে সংশয় মূলক বেশ কিছু পোষ্টও আমার চোখে পড়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো... ...বাকিটুকু পড়ুন

ঠাকুর ঘরের কে? কলা আমি খাই নি ! :D

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১০



''শেকল ভাঙার পদযাত্রার'' যাত্রা শুরু ২০২০ সাল থেকে। নারী বৈষম্য ধর্ষণের মত অপরাধগুলোর বিরুদ্ধে তারা এই পদযাত্রা করে থাকে। নানান দাবী নিয়ে তারা এই পদযাত্র করে থাকে। এর আগে... ...বাকিটুকু পড়ুন

ইরানের পেছনে আদা জল খেয়ে নেমেছে আমেরিকা

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৭


আজকাল মধ্যপ্রাচ্যের দিকে তাকালে মনে হয়, যেন একটা অদৃশ্য জাল ধীরে ধীরে টানটান হয়ে উঠছে ইরানের চারপাশে। প্রথমে মনে হয় এগুলো আলাদা আলাদা ঘটনা—কোনোটা স্যাংশন, কোনোটা কূটনৈতিক আলোচনা, কোনোটা... ...বাকিটুকু পড়ুন

জামাত ক্ষমতায় এলে আমাদের যে বড় ক্ষতি হবে

লিখেছেন শ্রাবণধারা, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩২


জামাত ক্ষমতায় এলে আমাদের সমাজে যে বড় ক্ষতি ও ক্ষত তৈরি হবে, তার কিছু নমুনা ইতিমধ্যেই দেখা গেছে। আমি ভেবেছিলাম, হয়তো তারা ক্ষমতায় এলে প্রথম দিনেই সংবিধান ছিঁড়ে ফেলবে... ...বাকিটুকু পড়ুন

৫ টা হোন্ডা ১০ টা গুন্ডা ইলেকশন ঠান্ডা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৯

দেশের ইতিহাসে এই প্রথম সত্যিকারের ইলেকশন হতে চলেছে। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট দিতে যান; যাকে পছন্দ তাকে ভোট দিন। তবে একটা কথা মনে রাখবেন যিনি সৎ ও যোগ্য তাকেই... ...বাকিটুকু পড়ুন

×