somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সজিব আহমেদ আরিয়ান
নিজের ভিতরের যোগ্যতাকে কখনো দেখাতে না পারা ব্যক্তিটাই অযোগ্য বলে গণ্য হয়। তবে আমি যোগ্য অযোগ্যর মাঝামাঝি একটা দড়ি ধরে ঝুলছি।

আবারও কি পিছিয়ে যাবে জেএসসি পরীক্ষার তারিখ? ; এটা কী ধর্মঘট নাকি সাধারণ মানুষ ও শিক্ষাথীদের দুর্ভোগ?

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ধর্মঘট!.....ধর্মঘট!!.....ধর্মঘট!!!

নভেম্বর মাস মানেই জেএসসি ও জেডেসি পরীক্ষার্থীদের পরীক্ষা । এবছরেও তার ব্যাতিক্রম নয়৷
কিন্তু সাথে আছে এক নতুন সমস্যা সেটা হলো আসন্ন জাতীয় নির্বাচন। ছোট থেকে বড় সবার মাঝেই আছে তার ভয়ভীতি।
দেশ এখন উত্তপ্ত।
চারিদিকে কিছুটা থমথমে পরিবেশ বিরাজমান প্রভাবশালী কিছু কিছু লোকের জন্য।

তাতে শিক্ষা বোর্ডের কী যায় আসে???

তারা তাদের পরীক্ষা যথাসময়েই নিবে এতে করে কারো কোন সমস্যা বা মাথা ব্যাথা থাকার কথা নয়।
আচ্ছা এইরকম একটা পরীক্ষার মৌসুমে রাজনৈতিক দলগুলো কী একটু স্থির হতে পারে না???

রাজনৈতিক দল স্থির হলে আবার এখন চেতলো শ্রমিকরা ( ড্রাইভার)। পরীক্ষার মৌসুমে তারা করছে ধর্মঘট। যেখানে এক কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা অন্য দূরবর্তী কেন্দ্রে যেমন ঢাকা উত্তর বাড্ডার একটা স্কুলের পরিক্ষার কেন্দ্র হচ্ছে আজীমপুরে। এখন শিক্ষার্থীদের যাতায়াতে এমনিই অনেক সমস্যা পোহাতে হচ্ছে। সকাল ১০ টায় পরীক্ষা শুরু কিন্তু যাদের পরিক্ষার কেন্দ্র এইরকম দূরে যে তাদের বাসা থেকে বের হতে হচ্ছে সকাল ৬টা বা ৭ টার দিকে। সকালে উঠে একটু মেমোরি সেট করবে নাকি বাসের জন্য যুদ্ধ করবে??? সাহেবদের কাছে প্রশ্ন!

এই রবিবার ধর্মঘটের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে জুনিয়ার স্কুল সার্টিফিকেট-এর পরীক্ষার্থীদের ইংরেজি পরীক্ষা। যাক কোন সমস্যা নেই কিন্তু দিলো তো দিলো কোন দিন শুক্রবার???

শুক্রবার কিশোররা নামাজ পড়বে নাকি রেস্ট নিবে নাকি আবার বাসের জন্য দৌঁড়াবে???

যাক তাও মানলাম কিন্তু পরীক্ষায় ফেল করলে যে একটা কিশোর বা কিশোরী একটা বছর পিছিয়ে যাবে তার দায়ভার কে নেবে? অনেকে বলতে পারেন কেনো ফেল করবে কেনো???

আচ্ছা বলেন তো আপনি যখন শিক্ষার্থী ছিলেন তখন আপনার কাছে সবচেয়ে কঠিন বিষয় ছিলো কোনটি - গণিত, বিজ্ঞান নাকি ইংরেজি???

অনেকের কাছে হয়তো সবগুলোই কঠিন। তাহলে ভাবুনতো একটা অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছেলে-মেয়েদের এই তিনটা পরীক্ষাই যদি পরপর পরে তাহলে তার উপর কী পরিমাণ ম্যান্টাল প্রেসার যায়?! আর জীবনে প্রথমবার কোন বড় একটা বোর্ড পরীক্ষা হয় যদি সেটা তাহলে কিছু নাহলেও তার মধ্যে একটা ভয় কাজ করবেই এটাই স্বাভাবিক।

পরে ফেল করলে কাক্কু আবার বলবে, ' আপনারা পাশের হার দেখিয়েন না শিক্ষার হার দেখেন '। কিন্তু কিভাবে দেখবো আমাদের তো চোখ বন্ধ। দেখতে গেলে যে চাকরি থাকবে না।

তাহলে কোন হিসেব করে এইরকম একটা রুটিন করা হলো??? আর কেনোই বা এইসময় এই ধর্মঘট??? সরকার না করলে কি এটা পিছিয়ে দেওয়া যেতে না???

উপরোক্ত কথাগুলো কিছু জেএসসি পরীক্ষার্থীদের কথা ও ক্ষোভ শুনে লেখা হয়েছে। কথাগুলো শুনে আমি প্রথমে বেশ অবাক হয়েছিলাম কারণ মাত্র জেএসসি দেওয়া শিক্ষার্থীদের কাছে যে এমন কঠিন কিছু শুনবো কখনও ভাবি নি। অতীতের কথা স্মরণ করে তাদের মনে এখন একটাই শুধু ভয় আবারও যদি হয় কোন হরতাল কিংবা ধর্মঘট তবে আবারও কী পেছাতে পারে পরিক্ষা?
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×