somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সজিব আহমেদ আরিয়ান
নিজের ভিতরের যোগ্যতাকে কখনো দেখাতে না পারা ব্যক্তিটাই অযোগ্য বলে গণ্য হয়। তবে আমি যোগ্য অযোগ্যর মাঝামাঝি একটা দড়ি ধরে ঝুলছি।

চিরচেনা ' টাইটানিক ' আবারও কী শুরু করবে তার অসম্পূর্ণ যাত্রা? নাকি এবারো অর্ধপথে এসে ডুবে যাবে? এডওয়ার্ড জন স্মিথের আয়নার রহস্য কী?

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবিঃ সংগৃহীত

ছোট বড় সবাই বিশ্বখ্যাত টাইটানিক জাহাজের কথা জানে। ১৯১২ সালে আটলান্টিক সাগর পারি দেওয়ার সময় এক হিমশৈলের সাথে ধাক্কা লেগে ডুবে যায় সেই ঐতিহাসিক টাইটানিক জাহাজ। কিন্তু তার ১১০ বছর পর আবারো সাগরে নামবে টাইটানিক। অস্ট্রেলিয়ার খনি ব্যবসায়ী ক্লাইভ পামার টাইটানিক জাহাজের আদলে নির্মাণ করছেন ‘টাইটানিক ২’ । ২০২২ সালেই সমুদ্রপথে যাত্রা করবে এটি।

একটি ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ২০১২ সালেই পামার তাঁর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, এই প্রকল্প ২০১৬ সাল নাগাদ শেষ হবে। কিন্তু ২০১৫-এ পামার তাঁর চীনের ব্যবসা নিয়ে কিছু সমস্যায় পড়ায় সাময়িকভাবে বন্ধ থাকে ‘টাইটানিক ২’-এর কাজ।

অবশেষে টাইটানিকের ১১০তম বার্ষিকীতে রূপ পেতে চলেছে ‘টাইটানিক ২’ প্রকল্প। জানা গিয়েছে এই জাহাজ প্রথমে দুবাই থেকে ইংল্যান্ডের সাদাম্পটনে পৌঁছবে। তারপর পুরনো টাইটানিকের রুট ধরেই সে পাড়ি দেবে আটলান্তিক। ডুবে যাওয়া টাইটানিকের জন্য নির্ধারিত রাস্তা ধরেই তা পৌঁছবে নিউইয়র্কে।

‘টাইটানিক ২’-এ আনুমানিক ২৪০০ যাত্রীর ব্যবস্থা থাকবে। এর বাইরে ক্রু মেম্বার থাকবেন ৯০০ জন। তবে পুরনো টাইটানিক ছিল কয়লা-চালিত। ‘টাইটানিক ২’ তা হচ্ছে না। হবে ডিজেল-চালিত। তবে আদি টাইটানিকের মতো চারটি চিমনি অপরিবর্তিত থাকছে। থাকছে সাবেক টাইটানিকের মতো ফার্স্ট, সেকেন্ড ও থার্ড ক্লাসের টিকিট।



ছবিঃ ' ডেইলি মিরর ' পত্রিকা।

পৃথিবীর ইতিহাসে সেই কালোদিনের ১১০ বছর পর নিলামে উঠছে জাহাজটির এক নাবিকের রহস্যময় আয়না।

আয়নার মালিকের নাম এডওয়ার্ড জন স্মিথ। টাইটানিক জাহাজের অন্যতম নাবিক। এই আয়নাকে ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘ডেইলি মিরর’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিলামে উঠতে চলেছে টাইটানিকের নাবিক এডওয়ার্ড জন স্মিথের ব্যবহৃত আয়না। এই আয়নার নিলামে বিপুল দাম উঠবে বলে ধারণা করা হচ্ছে। তবে এর কারণ সম্পূর্ণ ভিন্ন। আয়নাটি বর্তমান ব্যবহারকারীদের দাবি, মাঝেমধ্যেই আয়নায় মালিকের মুখ ভেসে ওঠে। সেটিই আয়নাটির আগ্রহের প্রধান কারণ।

টাইটানিকের ঘটনা সবার জানা থাকলেও অনেকেই জানে না এডওয়ার্ড জন স্মিথ নামক এই নাবিকের কথা। নিলামের সূত্র ধরে এখন যখন তার নাম বাতাসে ভেসে বেড়াচ্ছে।

নিলামকারী সংস্থা জানিয়েছে, আয়নাটির ন্যূনতম দর হাঁকা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ টাকা। কারণ টাইটানিক নিয়ে আজও মানুষের উৎসাহের শেষ নেই। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নিলাম হবে আয়নাটির।

এখন শুধু দেখার পালা টাইটানিক ডুবে যাওয়ার ১১০ বছর পর ' টাইটানিক - ২ ' কী পারবে সেই ১৯১২ সালের টাইটানিকের অসম্পূর্ণ যাত্রা সম্পূর্ণ করতে? আপনার কী মনে হয়?
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×