somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখানে জীবনাচার এবং জীবন দর্শনের চলছে সুষ্পষ্ট দন্দ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরিপূর্ণ জ্ঞানের অভাব, অসহনশীল মানুষিক্বতা এবং বোধের সমন্বয়হীনতা আমাদের সামাজিক জীবনকে অসহযোগীতামূলক বানিয়ে ফেলেছে। আর তাই আমাদের পারস্পারিক সম্পর্কের বাঁধনগুলো তাসের ঘরের মত। সম্পর্কে পথচলা শুরু হয় খেয়ালের বশে। আবার সম্পর্ক ভেঙ্গেও পড়ে হঠাৎই করে। উদ্দেশ্যহীন পথচলাতে ক্লান্তি অনিবার্য। আবার কোন কিছু না বুঝে অনুসিদ্ধান্তে পৌছে যাওয়াও আমাদের বর্তমান বাস্তবতা হয়ে দাড়িয়েছে।

চিন্তার শুরু এবং চিন্তার পদ্ধতিতে যদি গোজামিল থাকে তাহলে আমাদের প্রত্যেকটা অনুসিদ্ধান্ত ভুল হতে বাধ্য। আমরা প্রত্যেকে আলাদা। প্রত্যেকে ভিন্ন ভিন্ন রুচি এবং অনুভূতির অধিকারী। এই ভিন্ন ভিন্ন রুচি এবং অনুভূতি তৈরী হয় আমাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, চিন্তার পদ্ধতি এবং আমাদের যাপিত জীবনের পরিবেশের উপর ভিত্তি করে। যারা পারিবারিক ধর্ম বা জীবন দর্শণের অনুসরন করেন, তাদের ব্যাপারটা ভিন্ন। এই সকল মানুষ অসাঢ় মস্তিষ্কের। এরা খাওয়ার জন্য বেঁচে থাকে। বেঁচে থাকার জন্য খায় না। অন্যদিকে যারা নিজের জীবন দর্শণ নিজে নিজে নির্ধারন করেছে তারা আপাতত দৃষ্টিতে আলোকিত হলেও, এরাও বন্ধী হয়ে পড়ছে উপনিবেশিক এবং সংকর চিন্তার আবর্তে। এখানে জীবনাচার এবং জীবন দর্শনের চলছে সুষ্পষ্ট দন্দ।

বহু পথ-মত-চিন্তায় বিভক্ত জল্লাদের এই উল্লাসমঞ্চ আমারই দেশ। পুঁজিবাদী পোশাকে যে সমাজতন্ত্র বা ইসলামের প্রার্থনালয়ে প্রবেশ করা যায়না, তা এদেশের বাম এবং ডান বুদ্ধিজীবীরা বোধহয় এত সহজে স্বীকার করবেনা। স্বীকার করলে আবার অতিতের সকল কর্মকান্ডকে ভুল বলে স্বীকার করতে হয়। এই সংকট আমাদের চিরকালের। আর তাই এদেশে গণজাগরণ মঞ্চ যেমন রাতারাতি জন্মায় তেমনি হেফাযতে ইসলামও।

গায়ের চাদরে ছারপোকা বসবাস করলে চুলকানী'র মলমে কাজ কি করে হবে? পুঁজিবাদী চিন্তার খোলস থেকে বের হতে না পারলে মুক্তি এত সহজে আমাদের মিলছেনা। আমাদের গণতন্ত্র ব্যবসায়ীরা জনগণকে খুব চেষ্টা করছে গণতন্ত্রের ট্যাবলেটে ভুলিয়ে রাখতে। এটা কুম্ভকর্নের দেশ। এই নেশাগ্রস্থ জাতির ঘুম একটু দেরীতেই ভাঙবে জানি। তবু আশাবাদী মন নিয়ে নতুন সকালের প্রত্যশায় থাকলাম।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

×