একটু কফি দাওতো,
আরে এই মাত্রই না ইফতার শেষ করলে, একটু পরে দেই?
ঠিক আছে......
ইস, ইফতারির পর পরই কেন যে এতো মাথা ব্যাথা করে বুঝিনা...?
মাথা কি খুব বেশী ব্যাথা করছে?
হ্যাঁ, ভীষণ... মনে হচ্ছে যেন ফেটে চৌচির হয়ে যাবে!
আচ্ছা কফি দিচ্ছি... লিপি......? বাসার ছোট মেয়েটাকে ডেকে, চুলায় পানি বসা, তোর ভাইয়া কফি খাবে।
আচ্ছা আপু বসাচ্ছি। আপু আপনি কি খাবেন, চা না কফি?
নাহ, আমাকে একটু চা-ই দিস।
কফি কি লিপি বানাবে?
হ্যাঁ, কেন?
না, তুমি বানাতে?
নাহ, ওই বানাক, আমি এখন উঠতে পারবোনা।
ঠিক আছে, কিছুক্ষণ পরে কফি এলো...
ধুর, এটা কিছু হল? না আছে কফির স্বাদ, না চিনির পরিমাণ, এতো শুধু গরম পানি সাথে একটু কালো রং! কফির তেতো স্বাদ আর মাদকতাময় গন্ধটাই তো নেই!
আচ্ছা, আমি-ই দিচ্ছি...... তোমাদের বাপ-বেটার জন্য একটু আরামও করা যাবেনা দেখছি, এতো জ্বালাও না?
একটু পরে এলো কফি... আহ, কি দারুণ গন্ধ, যেন চনমনে প্রেমিকা! ঠোঁট ছুঁইয়ে উপভোগ করি!
আজকে আর এই কফি তোমার ভালো লাগবেনা...!
কেন?
কারণ, আমি ইচ্ছে করে অনেক বেশী কফি দিয়েছি, যেন তেতো হয়ে যায়!
ঠিক আছে খেয়ে দেখি, কই নাতো একেবারে পারফেক্ট হয়েছে তো, এমন টাই তো চাচ্ছিলাম!
কি বল? আমি তো সাভাবিকের চেয়ে অনেক বেশী কফি দিয়েছি আর চিনিও দিয়েছি অল্প, রাগ করে, যেন আমার কাছে আর কফি না চাও!
আরে কিজে বলনা, তোমার হাতের কফি তার কি সাধ্য আছে তেতো হবে...!
ইস ঢং, বুড়ো বয়সে ভীমরতি!
ভীমরতির কি দেখলে ঠিক বুঝলাম না? আমি সত্যিটাই বললাম কিন্তু।
ঠিক আছে তোমাকে শিক্ষা দেবার জন্য এরপর একদিন চিনির বদলে লবন দিয়ে দেব! তখন দেখবো কেমন লাগে, কফি খাবার স্বাদ চিরতরে মিটে যাবে!
এই তো আবারো ভুল করলে, বুঝলে না আমায়, বুঝলেনা!
কেন? এখানে আবার বোঝাবুঝির কি আছে?
আরে, তুমি তো জানোই, তুমি চিনির পরিবর্তে লবণ কেন, বিষ দিলেও আমি সানন্দে খেয়ে নেব!
আহা, নাটক! হঠাৎ এতো ভালোবাসা কেন উথলে উঠলো আমার জন্য! ঘটনা কি? কোন অপকর্ম করেছো নাকি? ছেলেরা তো সাধারণত কোন অকাজ করলে সেটা ঢাকার জন্য পুরনো বউকে একটু ভালোবাসার কথা বলে বা দেখায়!
আসলে কি ঘটনা খুলে বলত? আচমকা আমার প্রতি তোমার এতো ভালোবাসার রহস্যটা?
ঠিক আছে, সেটা হল, তোমাকে যদি এখন বেশী ভালো না বাসি আর কখন বাসবো বল? এটাই তো আসল সময় তোমাকে ভালোবাসার!
আবারো ভণিতা, কি ব্যাপার সেইটা বল?
না এই যে... তোমার ১০ বছরের ডিপিএস ম্যাচিউরড হচ্ছে! ৮ বছরের পুরনো চাকুরী ছেড়ে দিচ্ছ সেখানের পিএফ, গ্রাচুইটি, লিভ ইনক্যাশমেনট এর বেশ ভালো একটা এমাউনট! আর এসবের চেয়েও বর কথা হল......
কি, সেটা কি? বল, বল......?
সেটা হল... এই আমার শ্বশুর মশাই কোটি টাকার জমি বিক্রি করতে যাচ্ছেন, তো সেখানে মেয়ের অংশ...... বুঝতেই তো পারছো... কত বড় একটা এমাউনট তুমি পেতে যাচ্ছ......!
তো এখন তুমি-ই বল, এই সময় কি তোমাকে কম ভালোবাসার ঝুঁকি আমি নিতে পারি?
সেটা কি আমার মত বুদ্ধি-বিবেচনা সম্পন্ন, হিসেবি আর ছন্নছাড়া ছেলের পক্ষে সম্ভব...!
শয়তান! হারামি!! লোভী!!!............ আরও কত-শত কি......!
ও এই জন্য না? এই জন্যই তেতো কফির মিঠে স্বাদ!
হ্যাঁ, আহ কি শান্তি! তো, দেবে নাকি আর এক কাপ?
তেতো কফির, মিঠে স্বাদ............!
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




