somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিছাং ঝর্ণা- উচ্ছ্বাস ও উৎকণ্ঠা... (ভ্রমন সতর্কতা)

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসে খাগড়াছড়ি শহরে না গিয়ে, মধ্য পথে রিছাং ঝর্ণা যাওয়ার গেটেই নেমে পড়লাম সবাই। আসলে নেমে গেলাম না বলে, নামিয়ে দেয়া হল বলাই যুক্তিযুক্ত হবে! (সে গল্প এখানে নয়)।

মেঘ-পাহাড়-ঝর্ণা আর সবুজ প্রকৃতি দেখতে আশা সবাই বেশ খানিকটা অবাক যে হল সেটা বোঝাই গেল, চোখে-মুখে আর অভিব্যাক্তিতে। কিন্তু প্রকাশ কেউই করেনি। একটু পরেই মন মাতানো ঝর্ণা দেখতে পাবে বলে। ক্ষীণ ক্ষোভ আড়াল করে, পাহাড়ি ঝর্ণার নেশায় নিজেকে নিমজ্জিত করলো।

অনেক অনেক সবুজ, হালকা শীতের শিহরণ, কাছে-দূরের পাহাড় আর শিশির জড়ানো ঘাস ও পথ পেরিয়ে, একটি টং ঘরের ছায়ায় সাময়িক বিশ্রাম। হালকা খাবার, পানি আর কাপড় পরিবর্তন করে আবারো এগিয়ে চলা।

এবার পাহাড়ের গাঁয়ে গাঁয়ে বানানো সিড়ি বেঁয়ে নামতে হবে, নিচে অনেক নিচে। বেশ কিছুটা নামার পরেই দূরে, পাহাড়ের সুখের কান্না হয়ে ঝরে পড়া রিছাং এর উচ্ছ্বাস আর আহ্বান শুনতে পেলাম। আমি যেহেতু আগেও দুই দুইবার দেখেছি, ছুঁয়েছি ও সিক্ত হয়েছি আর অনুভব করেছি মন প্রান দিয়ে তাই এবার আর আগের মত অতটা ব্যাকুল ছিলাম না।

কিন্তু যারা এবারই প্রথম পাহাড় ও ঝর্ণা দেখতে এসেছে, তারা সিড়ি দিয়ে নেমে নয় পারলে পাখি হয়ে উড়ে যায়! বা বাতাস হয়ে ছুটে যায়! ঝর্ণাকে কাছে থেকে দেখার, ছোঁয়ার আর অবগাহনের আকুলতা তখন এমনই। হ্যাঁ এমনই ছিল, আমি দেখেছি সবার চোখে-মুখে সেই উচ্ছ্বাস আর অমোঘ আকুলতা। সুতরাং এবার সবাই নামতে শুরু করলো যে যেভাবে আর যত দ্রুত পারে। নিমিষেই রিছাং ঝর্ণাতে যাওয়ার সিড়ি ফাঁকা হয়ে গেল!

আমরা কয়েকজন দূর থেকে দেখতে লাগলাম, যে আমরা সিড়ি বেঁয়ে নামার আগেই অনেকে ঝর্ণার কাছে পৌঁছে গেছে এবং ঝর্ণার কাছে যেতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। একেবারেই অনভিজ্ঞ আর আনকোরা ভাবে। ঘটনাগুলো এতো দ্রুতই ঘটেছিল যে ঝর্ণাতে নামা, ভেজা ও উচ্ছসিত হবার আগে কিছু সাধারন সতর্কতা জানার, শোনার বা বোঝার ছিল। সেটা বলার বা জানানোর সময়টাই পাওয়া যায়নি।

যে কারণে যা ঘটার নয় তাই ঘটলো, ভ্রমনের শুরুতেই। এবং সেকি বীভৎসতা! উহ অবর্ণনীয়!

তবুও বলবো অন্য এবং আগামী দিনে যারা নতুন যাবেন তাদের সতর্কতা ও সাবধানতার জন্য।

সবাই নিচে নেমে গেলাম। কেউ কেউ নেমেই ঝর্ণার শীতল জলে আদ্র হতে নিজেকে সপে দিয়েছে...... আবার কেউ কেউ অতটা উপরে না উঠে নিচে জমে থাকা লেকের মাঝে হেটে বসে আর ভিজেই তৃষ্ণা মেটাচ্ছে। আর কেউ কেউ ছবি তুলে সৃতি ধরে রাখতে একাকার করে দিচ্ছে নিজেকে। দুই-একজন শুধু দূর থেকে ঝর্ণা আর ঝর্ণা নিয়ে উন্মাদনা দেখেই খুশি আর খুশি। এরই মধ্যে কিছু বুঝে ওঠার আগেই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা আর হয়ে গেল একজনের জীবনের অপূরণীয় একটা ক্ষতি।

কি?

বেশ কয়েকজন অনেকক্ষণ থেকেই ঝর্ণা থেকে স্লাইডিং করছেন উচ্ছ্বাসে আর উন্মাদনায়। এরই মধ্যে একজন স্লাইডিং করতে গিয়ে ভারসম্য হারিয়ে ফেললেন এবং তার একটি হাত শরীরের নিচের অংশে পড়ে গেল, তাৎক্ষণিক দেখতে পেলাম ফিনকি দিয়ে রক্ত ছুটছে! কি ব্যাপার?

কয়েক মুহূর্তের মধ্যে নিচের লেকে এসে পড়লেন আর দেখতে পেলাম ওনার বাম হাতের মধ্য আঙুলের সামনের একটি কড় বা কড়া নাই...!! কি বীভৎসতা! ঝুলে পড়ে রয়েছে ক্ষীণ চামড়ার সাথে! ওটাকে কোন রকমে আবারো আঙুলের সাথে ধরে রাখার ব্যর্থ প্রয়াস। সাথে আরও একজনে হাত থেতলে গেল!

এরপর...... ডাক্তার কোন রকম শেলাই করে জোড়া লাগিয়ে দিয়েছে কিন্তু ওটা আর জোড়া লাগবেনা বলেই জানিয়ে দিয়েছে। ওটা শরীর থেকে পরেই যাবে বা ফেলেই দিতে হবে!

সুতরাং, জতরকম উচ্ছ্বাস, উন্মাদনা আর উম্মত্ততা যে যেভাবে আর যতই করুন না কেন। ভেবে রাখবেন নিজের নিরাপত্তা কিন্তু একেবারেই নিজের কাছে।

আমরা বা আপনার সঙ্গিরা শুধুমাত্র একটু উহ, আহ আর হায়হায়-ই করতে পারবো। আর পারবো কথা দিয়ে সামান্য সমবেদনা জানাতে মাত্র।

এর বেশী কিছু নয়। আসলেই নয়।

আমরা বড়ই স্বার্থপর আর নির্মম।

নিজের উদযাপন, উচ্ছ্বাস, উন্মাদনা আর উপভোগ নিজের কাছে আর নিজের মত করে। নিরাপত্তা আর নির্ভাবনায় থাকাটাও একেবারেই নিজের কাছে এবং নিজের মত করে।

জেনে-বুঝে আর ভেবে নিন......।

সবাই ভালো থাকুন আর নিরাপদে পৃথিবী উপভোগ করুন।

শুভ ভ্রমন।

ধন্যবাদ।

সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×