somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রবীন্দ্রনাথ, তুই আবারো মর......!!! (উপলব্ধি)

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আর গান শুনিনা! আগে গান শুনতাম। আসলে আজকাল গান উপলব্ধি করি বা উপলব্ধির চেষ্টা করি। এখন সুর শুনিনা বা বাক্যের অর্থ খুজিনা। আজকাল গানের প্রতিটি শব্দের ব্যবহার আর সেই শব্দের মর্মার্থ বোঝার চেষ্টা করি। আর ভাবি যিনি গান বা গানের কথা লিখেছেন তিনি সেই সময় কোন মুডে ছিলেন বা কি ভাবছিলেন? দারুণ লাগে গানের পিছনের বা লিখবার সেই সময়টা নিজের মত করে অনুধাবন করতে।
একটা অন্য রকম ভালোলাগা কাজ করে এতে করে। কখনো কখনো একা একাই হাসি!

গত পরশু সন্ধায় একটু হাটতে বের হলাম। বেশ ফাঁকা রাস্তা দিয়ে হাটছিলাম। ছেলের হাত ধরে। বেশ কাছ থেকে একটি পরিচিত ও ভালোলাগা সুর কানে এসে লাগলো। কানকে একটু সজাগ করলাম। হঠাৎ পরিচিত ও নরম সুরের মাঝেই আচমকা আর খুবই অস্বাভাবিক ভাবে কান-মাথা আর মননে বোমার মত ছেয়ে গেল হাইবিট! সেই গানের সুরের সাথেই! আজব?

কি ব্যাপার? বুঝতে হবে তো ব্যাপারটা, তাই দাড়ালাম। শুরু হল গান...... ক্ষীণ সুরের মাঝে মাঝেই শেষ দিকে এসে হাইবিট আর প্রতিটি কলির শেষে অতি-আধুনিক!! দুই একটি গা ঘিনঘিনে শব্দের সংযোগ! এমন......

আমারো পরাণো যাহা চায়... ( হোয়াট, হোয়াট? হাই বিটে!)

তুমি তাই, তাই-ই গো...... (ওহ রিয়েলি...!)

তোমা ছাড়া আর এ জগতে...... ( ইয়েস, ইয়েস!)

মোর কেহ নাই, কিছু নাই গো...... (সিওর, সিওর...!)

এরপর...

তুমি সুখও যদি নাহি পাও...... (সো হোয়াট?)

যাও সুখেরও ও সন্ধানে যাও (নো নো নো...!!)

আমি তোমারে পেয়েছি হৃদয়ও মাঝে (ইয়া ইয়া)

আর কিছু নাহি চাই গো...... (গট ইট, গট ইট!!!)

এরপর আর কিছু শোনার ধৈর্য আমার হলনা... মন চাইছিল দেয়ালের সাথে নিজের মাথা নিজেই ঠুকি!

আর সেই গানের সাথে সদ্য স্কুল পাশ করা মেয়েগুলো, ভয়াবহ কিছু পোশাক পরেছে! যেন তাদের শরীরের পুরো অবকাঠামো স্পষ্ট থাকে আর সবাই যেন এক ঝলকেই অবলোকন করতে পারে! কি যে অসহ্যতা বলে বা লিখে বোঝানোর সাধ্য আমার নাই।

মন চাইছিল সবগুলোর চুলের মুঠি ধরে কিছুক্ষণ দেয়ালের সাথে ইচ্ছেমত ঠুকি আর গরম লাল রড দিয়ে পা থেকে মাথা পর্যন্ত পিটাই!

আর রবীন্দ্রনাথ তো মরে গিয়ে বেঁচে গিয়েছে!

কিন্তু আমি বলি কি......?

রবীন্দ্রনাথ? তুই আবারো মর.........!!!

সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×