somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাইনাল, ফেসবুক, প্রোফাইল ফটো...... (আত্ন-অনুভূতি)

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল সকাল পিসি আর তারপর ফেসবুক খুলে, দুইটা ব্যাপারই সর্বত্র চোখে পরলো। আজকে এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল আর সেই ফাইনালকে উপজীব্য করে সবার একযোগে আর একাত্ত হয়ে ফেসবুকে দেশকে সমর্থন করে আর দেশাত্ববোধের দারুণ বহিঃপ্রকাশ করে প্রোফাইল ছবির পরিবর্তন। খুবই ভালো উদ্যোগ, নিশ্চিতভাবেই প্রশংসার দাবীদার।

আর কে নেই এই দেশপ্রেম মূলক ছবি পরিবর্তনের কাতারে? সাধারণ মানুষ, পরিচিত বন্ধু-বান্ধব, ভ্রমণ সঙ্গী বা গ্রুপের খ্যাত ব্যাক্তিরা, দেশে বা বিদেশে তারকা খ্যাতি পাওয়া বা গুরুত্তপুরন ব্যাক্তিগণ, রাজনীতিবিদ, মোটামুটি সব শ্রেণীর আর সকল বয়সের মানুষই এই জোয়ারে নিজেদেরকে ভাসিয়েছেন কম-বেশী। তখনই এই ভাবনাটা মাথায় এলো। কি ভাবনা? বলছি.........

যদিও প্রথমে একটু আদিখ্যেতা বা ন্যাকামো বলে মনে হয়েছিল। কিন্তু পরে মনে হল না, আসলেই সত্যিকারের ভালোবাসা ও আবেগ থেকেই এটা করা হয়েছে বা হচ্ছে। এই উপলব্ধির সাথে আর একটি উপলব্ধি হল যদি এই একাত্তবোধ, দেশপ্রেম আর এমন নিখাদ দেশাত্ববোধের আবেগ আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কম-বেশী দেখাতে পারতাম তবে কতইনা ভালো হত। তাহলে আর অন্যের দ্বারস্থ হতে হতোনা আমাদের।

চারিদিকে সুখ-হাসি আর আনন্দের জোয়ার থাকতো সব সময়ই। কোন সুখী আর উন্নত দেশের চেয়ে কোন অংশে কম হতোনা আমাদের অর্জনও।

এই ক্ষেত্রে যে বিষয়গুলো এই মুহূর্তে মাথায় ঘুরছে সেগুলো এমনঃ

১) যারা চাকুরী করি প্রত্যেকে নিজ নিজ কাজে-কর্মে আর দায়িত্বে যদি এমন দেশপ্রেম দেখাতাম! বা যারা এমনটা করেনা তাদের বিরুদ্ধে যদি সবাই এমন একত্রে সোচ্চার হতাম!

২) যারা রাজনীতি করে তারা যদি এমন করে সার্বিকভাবে আর একত্রে হয়ে এক কাতারে দাড়িয়ে সব কিছু সবার জন্য ভাবতো আর সেটা করার জন্য আন্তরিক চেষ্টা করতো!

৩) যারা বিভিন্ন নীতি নির্ধারণে সংশ্লিষ্ট তারা যদি সবার জন্য সম উন্নয়ন ও উপকৃত হয় এমন কিছু নীতি নির্ধারণ করতো এবং সেগুলোর যথাযথ বাস্তবায়ন করতো!

৪) যারা অন্যের ক্ষতি করে আর সেটা আমরা যারা দেখেও চুপচাপ এড়িয়ে যাই, তারা যদি একত্রে এমন করে সরাসরি তাদের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করতাম!

৫) যারা রাস্তা-ঘাটে, বাসে-বাজারে, বিভিন্ন জটলায় মহিলাদেরকে উত্যক্ত করে আর সেটা দেখেও না দেখার ভান করে চলে যাই, তার যদি একত্রে এর মুখ ভাঙা জবাব দিতাম!

৬) যারা বন্ধু সেজে থেকেই সকল মন-প্রান ঢেলে দেন অন্যের ক্ষতি করতে বা অন্যের উন্নতিতে বাঁধা হয়ে দাঁড়ান, নিজের উন্নতি হচ্ছেনা বলে। তারা যদি এমন দেশ প্রেমের মত করে, বন্ধুদের প্রতিও একটু দরদ দেখাতেন!

৭) দেশের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো যদি, সুযোগবুঝে লুটে-পুটে নেবার চেয়ে সব সময় এমন একত্র হয়ে, সবার সাধ্যর সাথে মধ্যে সবকিছু রাখতেন!

৮) আবার বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে সবাই যদি একত্রে ভালো কাজের সাথে থেকে আর খারাপ কাজের সহযোগিতা না করে প্রতিবাদ করতাম!

৯) যেসব দেশ সহজে ভিসা দিচ্ছেনা বলে, দালালদের সাথে সহযোগিতা না করে, প্রত্যেকে এমন একত্রে হয়ে যদি সেইসব দেশে যাওয়া বা দালাদের সহযোগিতা করা বন্ধ করতাম!

১০) ভ্যাট বিরোধী অহিংস কিন্তু সফল আন্দোলনের মত করে যদি সকল অনিয়ম, দুর্নীতি আর অপরিপক্ক পরিকল্পনা যা দেশে জন্য ও পরিবেশের জন্য এবং সর্বোপরি সাধারণ মানুষের জন্য ক্ষতিকর সবকিছুর বিরুদ্ধে যদি এমন করে একত্র হতে পারতাম!!!

চলুননা এবার নাহয় দীর্ঘশ্বাস না ফেলে এমন করে একত্রিত হই ভালো সবকিছুর সাথে আর খারাপ সবকিছুর বিরুদ্ধে!

সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪১
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×