somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই শহরে ভালোবাসা......

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই শহর, এই ঢাকা শহরে কি কোন মায়া আছে? আছে কি কোন টান বা সত্যিকারের ভালোবাসা? কি জানি, কখন তো তেমন কিছু ছুঁয়ে যায়নি মন-প্রান বা হৃদয়কে! তবে হ্যাঁ একটা অদ্ভুত আকর্ষণ আছে এই শহরের। যে কারণে যে যত কিছুই বলুকনা কেন, এই শহর ছেড়ে কেউ কোথাও যেতে চায়না। যদিও আছে শত শত অসহ্যতা! কি সেই সব?

সকাল বেলা, বাসায় বুয়ার না আসা, জ্যামে জর্জরিত রাস্তা, ঘামে ভেজা কাপড়-জামা, লেট করে অফিসে পৌঁছা, অফিসে পৌঁছে বসের ঝাড়ি খাওয়া, শিক্ষার্থীদের স্কুল-কলেজ-ভার্সিটিতে ক্লাস বা পরীক্ষায় সঠিক সময়ে উপস্থিত হতে না পারা। আর যারা অফিসের বাইরে রোদে বা ধুলার মাঝে কাজ করে, তাদের তো তথৈবচ অবস্থা। সঠিক সময়ে সঠিক বাহন না পাওয়া, এদিক-ওদিক ছোটাছুটি, খোঁড়া রাস্তায় আটকে থাকা, ঘেমে-নেয়ে একাকার, জীবনটা বিষিয়ে যাওয়া, নিরুপায় হয়ে জীবনকে টেনে চলা!

আর যারা অফিসে এসির ভিতরে কাজ করে, তাদের সইতে হয় কতশত গঞ্জনা, দেখতে হয় কতশত অনিয়ম, স্বার্থপরতা, নীতি বিবর্জিত কাজের পসরা। কেউ কেউ বসে-বসে, বাতাস খেয়ে, বসের সাথে কিছু সময় কাটিয়ে, অন্যের সমালোচনা করা, কান ভারী করা, তেল দিয়ে দিয়ে পিচ্ছিল করে দিয়ে, সময় কাটায় এবং বছরের পর বছর কাটিয়ে দেয়।

আর কেউ-কেউ সকাল থেকে সন্ধা পর্যন্ত খেটে-খেটে ক্লান্ত হয়, কাজের চাপে হয় বিকৃত মস্তিক, চেয়ার থাকা সত্ত্বেও বসার সময় হয়ে ওঠেনা চেয়ারে, এই কমিটি, সেই কমিটি, ওই কমিটিতে গিয়ে গিয়ে দিনের অধিকাংশ সময় কাটাতে বাধ্য হয়, আর নিজের টেবিলের কাজের স্তূপ জমা হওয়ায় দিন শেষে অদক্ষ বা ফাঁকিবাজ কর্মী হিসেবে তিরস্কার শুনতে হয়! তারপর এমন হুমকিও শুনতে হয় কাউকে কাউকে যে কাজের তেমন চাপ নেই, আরও বেশী বেশী কাজ দেয়া উচিৎ এবং করা উচিৎ!!

অথচ অন্য অনেকে...... কি যে করে সে নিজেই জানেনা, কোথাও একজনের কাজ চারজন করে! কেউ কেউ চারজনের কাজ একজন!! কাজের এমনই সমবণ্টন!! আর এই কথা বলতে গেলেই বেয়াদপ অথবা গ্রিভেন্স এর আওতায় আনা হয়!!!

হাঁয়রে মানুষ, আর তাদের নীতিবোধ! সৎ কি শুধু অসৎ পথে টাকা উপার্জন না করেই থাকা যায়? সৎ হতে হবে মনে-প্রানে-কাজে-চিন্তায়-ভাবনায়-বিচার-বিবেচনায়-বোধে-নীতিতে আর সর্বোপরি নিজের কাছে নিজেই আগে!! তাই প্রশ্ন করুন না নিজেকে, আপনি কি সৎ আপনার নিজের কাছে? নিজের সকল চিন্তা-ভাবনা আর কর্মের কাছে, বিচার আর বিবেচনার কাছে? দেখুন কি উত্তর পান? সেই বিচারের ভার রইলো আপনার কাছেই!

বড় অদ্ভুত এক শহর আর তার চেয়েও অদ্ভুত এই শহরের মানুষগুলো। তাদের চিন্তা-ভাবনা আর বিচার-বিবেচনা। আর নীতি বা বিবেকের কাছে জিজ্ঞাসা? সেতো তাদের বোধ ও কোন রকম বিবেচনার বাইরে! সেই বোধই তাদের আছে কি নেই, সেই প্রশ্নই প্রশ্নের বাইরে!!

সব অসুখ, অসহ্যতা, অভব্যতা আর অস্থির দুস্থ চিন্তা ছাপিয়ে এই শহরে কিছু সুখের খোঁজ মিলেছে... সে এক অন্য সুখ, মনের সাময়িক সুখ, একান্ত আনন্দ আর অন্যরকম ভাবনার আবেশ! কি সেটা, কি সেই সুখ?



হ্যাঁ আছে, আজকার এই ইট-পাথর আর নীতিহীনদের শহরে কিছু সময়ের সুখের অনুরণ হয়ে গাছে গাছে ফুটেছে লাল কৃষ্ণচূড়া-লাল হলুদের রাধাচূড়া-রক্ত বরণ শিমুল-গোলাপি জারুল আর হঠাৎ হঠাৎ সুখের ঝড়ো হাওয়া...

যা দেখে মন ভালো হয়, প্রান প্রান ফিরে পায়, নতুন উদ্যমে বাঁচতে ইচ্ছে করে, দুঃখ-কষ্ট আর অপমান-অবহেলা দূরে সরে যায়।

কৃষ্ণচূড়া-রাধাচূড়া-জারুল-শিমুলের নির্মল আর নিঃস্বার্থ ভালোবাসায়.........


ওরাই এই শহরের একমাত্র ভালোবাসা আর ভালোলাগা............!


সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×