somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালি পায়ে দৌড়ানো ভাল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খালি পায়ে দৌড়ানো ভাল।
আপনি কি জুতো পায়ে দৌড়ান? তাহলে আপনার জন্য রয়েছে ছোট একটা দুঃসংবাদ৷ বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি জানিয়েছেন যে, জুতো পায়ে দৌড়ানোর ফলে পায়ের গোড়ালিতে চাপ পড়ে, যা স্বাস্থ্যসম্মত নয়৷
গবেষণার ফলাফলে দেখা গেছে, জুতো পায়ে যারা দৌড়ান তাদের মধ্যে তিন-চতুর্থাংশই পায়ের গোড়ালির উপর চাপ ফেলেন৷ গবেষকদের মতে, প্রতি মাইল দৌড়ে প্রায় এক হাজার বার গোড়ালির উপর চাপ পড়ে৷ এমনকি যেসব জুতোতে নরম গদি জাতীয় জিনিস দিয়ে পায়ের আরামের ব্যবস্থা করা হয়েছে, সেগুলো পড়ে দৌড়ালেও এ সমস্যা থেকে রেহাই পাওয়া যাবেনা বলে বলছেন গবেষকরা৷ তাদের মতে, প্রতি বছর ৩০ থেকে ৭৫ শতাংশ দৌড়বিদ যারা জুতো পায়ে দৌড়ান তারা চাপজনিত সমস্যায় ভোগেন৷ অন্যদিকে খালি পায়ে যারা দৌড়ান, তাদের মধ্যে জরিপ করে দেখা গেছে যে, তাদের অধিকাংশেরই গোড়ালির উপর চাপ পড়ে না৷ চাপ পড়ে পায়ের চারিদিকে বা পায়ের পাতার উপর৷ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেনিয়েল লিবারম্যানের নেতৃত্বে গবেষণাটি চালানো হয় মার্কিন যুক্তরাষ্ট্র ও কেনিয়ার মানুষের উপর৷ উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার দেশগুলোর মানুষেরা সাধারনত খালি পায়ে দৌড়ে থাকেন৷ এছাড়া দূরপাল্লার দৌড়ের জন্য সেসব দেশের বিশেষ খ্যাতি রয়েছে৷ যেমন, ১৯৬০ সালের অলিম্পিকে ইথিওপিয়ার দৌড়বিদ আবেবে বিকিলা ম্যারাথনে খালি পায়ে দৌড়ে রেকর্ড সময়ে স্বর্ণপদক জিতেছিলেন৷

গবেষণা চালানো হয় তিনধরণের মানুষের উপর৷ এদের একদল হলো খালি পায়ের লোক, আরেকদল জুতো পড়ে দৌড়ানো লোক আর সর্বশেষ হলো সেই সব মানুষ, যারা আগে জুতো পরতেন কিন্তু এখন জুতো ছেড়ে খালি পায়েই দৌড় শুরু করেছেন৷ গবেষণার প্রাপ্ত উপাত্তে বলা হয়েছে যে, অনেকে মনে করে, খালি পায়ে দৌড়ানো বিপদজনক এবং এতে ব্যথা পাবার সম্ভাবনা থাকে৷ কিন্তু আসলে তা সত্য নয়৷ বরং সত্য হলো যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে খালি পায়ে কোনো রকম ব্যথা ছাড়াই বিশ্বের সবচেয়ে কঠিন ও শক্ত রাস্তা দিয়ে হাঁটা যায়৷
.
সূত্রঃ

Click This Link


সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:০৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×