somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেখানে একদিন সবাইকে যেতেই হবে, না বলার কোন সুযোগ নেই

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই লেখাটি যারা পড়ব তারা সবাই একদিন দুনিয়াতে এসেছিলাম। কেউ জন্মগ্রহন করেছি ধনী ঘরে কেউবা গরীব ঘরে, কেই অট্রালিকায় কেউবা মাটির কুঠিরে । দুনিয়াতে এসে আমরা একেকজন এক এক গন্তব্যে চলেছি। এই চলা একদিন আমাদের শেষ হবে। তারপর আবার যাত্রা শুরু করব নতুন ও স্থায়ী গন্তব্যে। কোথায় সে গন্তব্য কেউ কি আমরা জানি?

আমাদের জীবন একদিন শেষ হবে, কোন সন্দেহ নেই। কিন্তু কবে শেষ হবে সেটা নিয়েই যত অনিশ্চয়তা। আমরা আস্তিক বা নাস্তিক কেউ জানিনা কবে মৃত্যু আমাদের দরজায় নক করবে। সেটা আগামী এক সপ্তাহের মধ্যেও করতে পারে আবার এক মাস বা একবছরের মধ্যেও করতে পারে। আবার দশ, বিশ, ত্রিশ, চল্লিশ বা তার বেশী সময় পরও হতে পারে। উল্লেখ্য যে আস্তিক আর নাস্তিক বলতে এখানে মুসলমান ঘরে জন্ম নেওয়া আস্তিক আর নাস্তিকদের বুঝানো হয়েছে। কারন আস্তিক- নাস্তিক তো সব ধর্মেই আছে।

যাই হোক মূল প্রসঙ্গে আসা যাক, মৃত্যুর পর আমাদরে গন্তব্য কোথায়? নি:সন্দেহে আস্তিক বা নাস্তিক সবার গন্তব্য কবর! কিন্তু আমরা কি সবাই প্রস্তুত সে কবরে যাবার জন্য? কারন কবর আমাদের কাউকেও ছাড়বেনা যদিনা আমরা প্রস্তুত হই।

আস্তিক আর নাস্তিক সকলেরই উচিত কবরে যাবার জন্য সর্বোত্তম পথ অনুসন্ধান করা। ইসলাম নিয়ে গবেষনা করা। সঠিক ইসলামকে জানা। এবং সেই সঠিক ইসলামকে নিজের পরিবার ও সমাজের মধ্যে প্রচারিত করা। পৈত্রিক সূত্রে যে ইসলাম আমরা পেয়েছি তা হয়তো পুরোটাই সঠিক অথবা আংশিক সঠিক। সেইজন্য সঠিক ইসলাম জানার জন্য গবেষনার বিকল্প নেই। আমরা ইয়ং জেনারেশন বা নতুন প্রজন্ম নেটে প্রচুর সময় দিই। সেই সময়ের ১০% সময় ইসলাম গবেষনার জন্য ব্যয় করি সেটা আমাদের পরিবার ও সমাজকে ইহকাল ও পরকার দুপারেই মুক্তি দেবে। শুধু গায়ের জোরে ইসলামকে অবমাননা নয়। আমি অনেক নাস্তিকের লেখা দেখেছি তারা কোন ইসলামী আলেমের যুক্তিপূর্ন কথাকে যখন খন্ডন করতে ব্যর্থ হন তখন তার সেই যুক্তিকে বলেন চালাকি। অথচ নাস্তিকরা তাদের নাস্তিকতার স্বপক্ষে কোন যুক্তি তুলে ধরতে পারেনা। অযথায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে।

তাই আস্তিক আর নাস্তিক সবাই আসুন গবেষনার মাধ্যমে সঠিক ইসলামকে জানি। যারা আস্তিক আছি তারা ইসলাম গবেষনা করব এইজন্য য়ে, আমরা যে ইসলাম পালন করছি তাতে কোন সংশোধন দরকার আছে কি না তা জানার জন্য। আর নাস্তিকেরা ইসলামকে গবেষনা করবএই জন্য যে, সঠিক ইসলাম জেনে নাস্তিকতার পথ ছেড়ে ইসলামের শান্তির পথে নিজেকে এবং পরিবার ও সমাজের মানুষকে এগিয়ে নিব। যাতে পরকালে আমরা সবাই মুক্তি পাই।

আমরা যখনই মৃত্যুবরণ করি আমাদেরকে যেতে হবে কবরে। সেই কবরের বাহিরের দৃশ্য হবে কম-বেশী একইরকম। আর ভিতরের দৃশ্য হবে যার যার দুনিয়ার কর্ম অনুযায়ী। আমরা জন্মের সময় জন্মগ্রহন করেছি ধনী ঘরে কেউবা গরীব ঘরে, কেই অট্রালিকায় কেউবা মাটির কুঠিরে কিন্তু মৃত্যুর পর আমরা সবাই খালি হাতে যাব মাটির কবরে।

ঈদের ছুটিতে বাড়িতে এসে গোরস্তানে গিয়েছিলাম বাবার কবর জিয়ারত করতে। কবর গুলো দেখে মনে হলো যেকোনদিন তো এখানে আমাকেও এখানে আসতে হবে কিন্তু কি প্রস্তুতি নিয়েছি এখানে আসার জন্য। এসব চিন্তা থেকেই আজকের এই পোষ্টটি আমার ব্লগার বন্ধুদের জন্য লিখলাম সেই সাথে গোরস্থানের কয়েকটি কবরের ছবি নিয়েছিলাম তাদের জন্য যারা আসলে সময়ের অভাবে কখোনো গোরস্তানে যেতে পারিনা তাদের জন্য। কিন্তু সবগুলো ছবি এইমুহূর্তে কাছে নাথাকায় যুক্ত করা সম্ভব হলোনা। এজন্য আমি দু:খিত। তবে পরে আপডেট করবো।

সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×