লেখক: সালাউদ্দিন শাহরিয়া
বিবেক দিয়েছেন আল্লাহ তায়ালা, মানুষ সৃষ্টির সেরা।
তবুও কেনো করো তুমি, দ্বীন ইসলামকে অবহেলা।
মুসলিম তুমি সবই মানো, করিতে পারোনা কাজ।
এই দুর্বলতার খুঁজি সন্ধানে, শয়তানের আসনে সাঝ।
তাইতো তোমরা মুসলিম হয়ে, মুসলিমকে গালি দেও।
পরোয়া করোনা অবৈধ কাজে, শয়তানের আগমনে ।
মাঝে মাঝে নামায পড়ে, হয়ে যাও ঈমানদার।
সারা বছর হেলে ধুলে, বুড়োর কাতারে এসে।
চিল্লা দিয়া মনে কর, তুমি ভালো মানুষরে।
সুধ-ঘুষ-রাহাজানি, সবই করো সময় বুঝি।
শিরক করে ভরসা রাখো, আল্লাহ ছাড়া অন্য পন্থায়।
মনে মনে ভাব তুমি, সবই করি এখন আমি।
বুড়ো বেলায় আমল করব, হয়ে যাবো ভালো আমি।
বাচাঁর ভরসা আছে নাকি, না দিবে ঐ ময়ূরপঙ্কী।
শিরক শিরক হাটতে বসতে, শিরকের মেলায়।
কেন বলো মুসলিম আমি, মুশরিক অবস্থায়।
ভরসা রাখো আল্লাহ উপর, সব কাজের বেলায়।
সব সময় চেষ্টা করো শিরক থেকে বাঁচার।
চারিদিকে শয়তান আছে, আক্রমনের অপেক্ষায়।
নিজেকে বাচাঁও তুমি, নেক আমল অবস্থায়।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৭ রাত ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



