সালাউদ্দিন শাহরিয়া
মুসলিম তুমি ইসলাম বিশ্বাসী,
কেন ভন্ডের হাতে তোমার পালা।
তাবিজ দিয়ে ব্যবসা করে ঐ ভন্ড পীরেরা,
মুরিদ হয়ে তুমি কেন যাও ঐ ভন্ড পীরের মেলায়।
তাবিজের কথা হাদিসে আছে শিরকের তুলনায়,
না জানলে জেনে নাও আমার এই কবিতায়।
হাদিসে আছে তারা মানে শর্ত দিবে তোমায়,
অমুক পীর তাবিজ দিছে ভন্ডের ফতুয়ায়।
নবী, সাহাবী, তাবেঈ ও তাবেঈ দিতে পারেনা প্রমাণ,
তারা দিবে ভন্ড পীরের তাবিজ দেওয়ার প্রমাণ।
পকেট চলেনা ধান্দা তাদের বুঝতে হবে তোমার,
শয়তান তোমাকে বশ করেছে তাদের মুরিদ বেলায়।
ব্যবসাকে করেছেন হালাল আল্লাহ তায়ালা,
হারাম করেছেন সুদ।
তাবিজের ব্যবসা করে তারা,
মুশরিকের শামিল।
নিজে বাঁচ অন্যকে বাঁচাও,
শিরক মুক্ত হও।
জান্নাতের সন্ধান পাবে তুমি,
সঠিক পথে চলো।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৭ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




