সালাউদ্দিন শাহরিয়া
পরিষ্কার আকাশ নেই কোনো তারা
এক বৈশাখী পূর্ণিমারাত
লোকিয়ে থাকা পোকামাকড়ের
ঝিনঝিনাঝিন ডাক।
সন্ধ্যায় একটু বৃষ্টির ঝাঁঁকিতে
গাছের পাতার ফোটা ফোটা পানিতে
মধ্যরাতের সময় এসে
পড়তে থাকে টপটপ করে
আমার বাড়ির ছাদে।
ঘুম আসেনা চোখেতে হাটতে ইচ্ছে করে
বের হলাম ঘর থেকে বাহিরে
চুপচাপ একসাথে হাটছি দু'জনে
চাঁদ মামা আর আমি মিলে।
নিস্তব্ধ হয়ে আছে পৃথিবীটা জুড়ে
পরিদর্শন করলাম নিজ বাড়ি ঘুরে
আনন্দটা পেলাম পুরো পৃথিবীটা ঘিরে।
জোছনারর আলো ভোরের মতো
ডাকেনাতো পাখিগুলো
সবাই আছে বিশ্রাম নিয়ে
পোকামাকড়, চাঁদ মামা আর আমি বাদে।
গাছগাছালি ঘুমিয়ে আছে
জলের ফোটা ঠিকই পড়ছে
ডংডনাডং শব্দ দিয়ে
শুনতে অনেক মৃদু লাগছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




