somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবিশ্বাস্য কম্পিউটারে রোগ!

৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সালাউদ্দিন শাহরিয়া

অনেক সমস্যা দেখেছি আমি কম্পিউটারের। অনেক সময় সফটওয়্যারের জন্য আবার অনেক হয় হার্ডওয়্যার এর জন্য কম্পিউটারে সমস্যা দেখা দেয়। কখনো ভাইরাসে আক্রান্ত হলেও। কিন্তু আমি যে সমস্যা/রোগ এর কথা বলব তা কিন্তু আজব ও অবিশ্বাস্য।







কম্পিউটারের বসয় প্রায় ৭ বছর। ৩২ বিট জানের অংশীদারী। ২০১০ সালে তার আগমন আমার কাছে। কোন সমস্যা নাই। সে ধুমধাম করে চলছিল। যা দরকার তা আমাকে বলছিলো। আমি তা পূরণ করি নাই এমন কোনদিন বলতে পারবেনা। যখন বলেছে উইন্ডোজ দরকার আমি তাকে উইন্ডোজ দিয়েছি। যখন বলেছে আপডেট তখন দিয়েছি তাকে আপডেট। কোন কোন সময় নিজের প্রয়োজনবোধ করেছি তাই তাকে নতুন সফটওয়্যার দিয়েছি। যা তাকে কষ্ট দেওয়ার মতো নয়। আসল কথায় আসি হঠাৎ তার রোগ হয়। ।২০১৭ সালের এপ্রিল মাসের শেষার্ধে। এই রোগ গুলো হলো।

১। প্রতিদিন মাগরিবের নামায পড়ে আসার পর ১০ মিনিট চলে তারপর কম্পিউটার অফ হয়ে যায়। আর অন হয় না। যদি মাল্টিপ্লাগে তার সব কেবল গুলো খুলে আবার লাগাই তাতেও কাজ হয় না। আবার এশার নামাযের পর আরো ১৫-২০ মিনিট পর ঠিক হয়ে যায়। তখন কম্পিউটার অন করতে চাইলে অন হয়। আমি প্রথমে মনে করছিলাম হয়তো এমনি। তিনদিন একই রকম ঘটনা ঘটায় আমি অবাক হয়ে গেলাম। তারপর বললাম বড় ভাই এবং বন্ধুদের এরকম সমস্যা। তারা হেসে বলল দূরো!। হয়তো ভোল্টেজ এ সমস্যা হয়। হয়তো এই কয়েকদিন ঠিক মাগরিবের সময় থেকে এশার সময় পর্যন্ত ভোল্টেজ কম থাকে। এজন্য এমন সমস্যা হয়। আমি মনে করলাম হতে পারে। আশ্চর্য কিছু না। তারপর চেক করলাম আমার পাশের দোকানে। দেখলাম আমার একই সমস্যা করতেছে কিন্তু তাদের তো আর অফ হয় না। নিশ্চই কোন সমস্যা আছে। এখানে ভোল্টেজ এর কোন সমস্যা নাই। এই হাস্যকর ঘটনা ফেইসবুকে বা কাউকে শেয়ার করিনি হাসবে বলে। তো বড় ভাইরা ও বন্ধু বান্ধবেরা হাসলেন। হেসে বললেন আযব তো আগে দেখিনি! তারপর আমি মনে করেছিলাম হয়তো কোন প্রোগ্রাম অটোমেটিক ইন্সটল হয়েগেছে যে সন্ধ্যা ৫ থেকে রাত ৮ পর্যন্ত এই সমস্যা করবে (সময়টা অনুমান)। তারপর উইন্ডোজ দিলাম। তারপর একই সমস্যা। একমাস চললো এই চিরুনি অভিজান আমার প্রিয় নিরীহ কম্পিউটারের সাথে। তারপর এমনি এমনি ভালো হয়ে গেল।

২। তারপর আবার আরো দুই তিন মাস চললো ভালো করেই। আবার আরেকটি মহাবিপদের সম্মুখীন। সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ড
এর সমস্যা। এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেম ইত্যাদি প্রোগ্রাম গুলো চলে কিন্তু ওয়ার্ড চলেনা। একটা ওয়ার্নিং দেখায়।



এইরকম ওয়ার্নিং দেখানোর পর আমি হতাশ হয়ে পড়ি। তারপর ফেইসবুকে স্ট্যাটাস দেই যে আমার এই রকম সমস্যা হচ্ছে কোন কম্পিউটার বিশেষজ্ঞ থাকলে আমাকে সাহায্য কর। তার পর একজন মিললো। সে বললো। আগে দেখো তোমার উইন্ডোজ ঠিক আছে কিনা। প্রথমে মাই কম্পিউটারে সিলেক্ট করে প্রোপাটিজ এ ক্লিক করে দেখ। উইন্ডোজ একটিভ আছে কিনা আর সিরিয়াল কোড দেওয়া আছে কিনা। আমি হ্যা একটিভ আছে এবং সিরিয়াল কোড আছে। তিনি বললেন। উয়েট। একটু পরে একটা ভিডিও লিংক দিলেন। এই ভিডিও দেখে আমি Run button এ ক্লিক করে CMD তে রাইট button ক্লিক করে Run administrator এ ক্লি করে লিখলাম: net user administrator /active:yes. তারপর যেভাবে ভিডিও দেখাচ্ছিল ঠিক সেইভাবে করলাম। তারপর মনে হয় ফরমেট হলো। ডেক্সটপে যা ছিলো তা ডিলিট হয়ে গেল। ভিতরের সব ড্রাইব ঠিক ছিলো। আবার তাকে ধন্যবাদ জানিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিলাম। তখন দেখলাম আগে পোস্টে আরো একজন বের হলো। বলল যেহেতু টিক হয়েগেছে আবার প্রোভলেম হলে আমাকে বলবে। আমি বললাম আচ্ছা। একদিন ভালো চললো। আবারও সেই আগের ওয়ারনিং। তারপর team view এর মাধ্যমে আমার কম্পিউটারে ঢুকে চেষ্টা করলো। ঠিক হলো না। উইন্ডোজ দেই ভালো থাকে ১ দিন। সিএমডি করে আগরে মতো করি বাঁচার সময় একদিন। এই সফটওয়্যার ডিলিট করে অন্য দোকান থেকে আবার আনলাম নতুন করে তারপরও এই সমস্যা। মাইক্রোসট ওয়ার্ড ৭ চালাই। আবারও উইন্ডোজ দিয়ে আপডেট দেই তারপরও আবার ১ দিন তার জীবন। দুই বিশেষজ্ঞ ফেইল।

জানিনা আবার এমনিতেই কোনদিন ঠিক হবে মাইক্রোসফট ওয়ার্ড। আর ভালো থাকবে কয়েকদিন। আবার কোন নতুন রোগেল খেলায় পড়বো বরে আমি আশায় আছি। দোয়া করো মোরে সেই আশা শীঘ্রই পূরণ হয় যেন।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
৫টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×