সালাউদ্দিন শাহরিয়া
আল্লাহ এতো সুযোগ দিলেন গুনাহগারী কে,
কিসের নেশায় কিসের আশায় মুখ ফিরিয়ে নেয়।
পাপ যদি মাপ করো না নিজের বিবেক দিয়ে,
পরকালে খোদার কাছে দাঁড়াবে কি নিয়ে।
অর্ধ বছর কান্না করে দূরের ওই আকাশ,
মানুষ হয়ে নিজেই করো নিজের সর্বনাশ।
হিসাব করে একটু দেখো বাঁচবে কতদিন,
জীবন তোমার চলেই গেলো আছো শুধু ঋণ।
চাওয়া পাওয়ার আরজ করো মহান আল্লাহর তরে,
কোন কিছুরই কমতি নাই মহান আল্লাহর ঘরে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


