সালাউদ্দিন শাহরিয়া
মসজিদে মসজিদে রঙ্গিন বাতি
অথচ-
অনাহারে কেটে যায় কতো বেলা
কে রাখে কার খোঁজ?
মুমিনের কাছে অন্তরের প্রতিবাদ
নিকৃষ্টের হাতে সিংহাসন।
যৌনতার পিছনে পিছনে যুবকের চলাচল,
কোথায় গিয়েছে পৌঁছেছে সমাজের আশ্রয় স্থল।
জ্ঞানের উর্ধ্বে জ্ঞান, পাপের উর্ধ্বে পাপ
বিবেক লজ্জা পায়; পাপি বলে নিষ্পাপ!
সবলের কাছে স্বর্গ আর নরকে বসবাস দুর্বলের।
নারীর কাছে বেহায়াপনা
তার অধিকার-ইজ্জত,
স্বার্থের সাথে মানুষের হয় ব্রত।
একের পর এক ধর্ষণ! হাহাকার করছে ধর্ষিতা
আর এইখানে উল্লাসে ঘুরে বেড়াচ্ছে ধর্ষক,
রেহাই পায় না অবুঝ শিশুও।
সমাজের মানুষরা আজ চশমখোর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




