somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাড়ি কেন রাখে ওই মুসলিম পুরুষগুলো?

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দাড়ি কেন রাখে ওই মুসলিম পুরুষগুলো?

অদ্ভুত এক মুসলিম সমাজ আমরা!
নিজেকে মুসলিম মনে করা মানুষগুলো এমন এক চিন্তা ও শিক্ষা নিয়ে বড়
হয়েছে যে কেউ দাড়ি রাখলে তাকে প্রশ্ন করে "কী ব্যাপার শিবির করো নাকি?/
তুমি কি জঙ্গী-টঙ্গী হয়ে গেলা?"...

আমাদের ইজ্জত নিয়ে কি আদৌ চিন্তা করি আমরা?
আমাদের এই সমাজটাকে জাহেল সমাজ বললে কি অত্যুক্তি হয় কিনা আমার
জানা নেই। এখান প্রচলিত কনসেপ্টটাই এমন যে-- হজ্ব
থেকে ফিরে দাড়ি রাখতে হয়, আর হজ্বে যেতে হয় বৃদ্ধ বয়সে!!

এদিকে যৌবনে ছেলেদের গাল হবে চকচকা, টেলিভিশন কমার্শিয়ালে দেখানো হয়
চকচকা গালের প্রতি নারীদের অনেক 'আকর্ষণ'!!
মেয়েদের হিজাব প্রয়োজন এমন কনসেপ্টটা কমবেশি মুসলিম
(যারা আসলেই নিজেদের মুসলিম মনে করেন)
পরিবারগুলোতে থাকলেও ছেলেদের দাড়ির কনসেপ্টটা একদমই নেই।
এই কারণেই সমাজে প্রো-সেক্যুলার লোকেরা দাড়িওয়ালা ছেলেদের নিয়ে একটু
বেশি সহজে কৌতুক করার ধৃষ্টতা দেখায়। তবে আজকাল অনেক পরিবারেই চল্লিশ
পেরিয়ে যাওয়া 'বোরকা পরা' মায়ের জিন্স-টিশার্ট পরিহিতা সন্তান
পাওয়া যায়। পর্দার কনসেপ্টটাকে পানি দিয়ে গুলে খাওয়া হয়ত এটাকেই বলে!

প্রকৃতপক্ষে, দাড়ি কেবল ইচ্ছে হলেই রাখার জিনিস নয়। দাড়ি আমাদের
ফিতরাতের সাথে সম্পর্কিত। দাড়ি রাখা দরকার কেননা এটা মুসলিম
পুরুষদের রাখতে হয়। দাড়ি ছিলো নাবী রাসূলদের, দাড়ি ছিলো সাহাবাদের,
দাড়ি ছিলো এবং আছে ইসলামের সকল ইমামদের। দাড়ি মুসলিম পুরুষের পরিচয়,
এতে মিশে থাকে মুসলিম পুরুষের আত্মমর্যাদা, দাড়ি একটা ভালোবাসার চিহ্ন।

প্রিয় নবীর সুন্নাতকে ভালোবেসে ধারণ করা, যাকে ভালোবাসি তাকে অনুকরণ করা ও তার কথাকে সম্মান করে মেনে চলার একটি পরিচয় এই দাড়ি।
যার দাড়ি নেই, তার নিজ চকচকে নারীসুলভ গাল নিয়ে দাম্ভিক ও আত্মবিশ্বাসী হওয়ার
কিছু নেই। যদি কোন বড় কারণ থেকেই থাকে, তাহলে তার উচিত নিয়মিত
দোয়া করা আল্লাহ যেন তার পরিস্থিতিকে সহজ করে দেন এই সুন্নাহটি পালনের জন্য।

মুশরিকদের কাজ হলো দাড়ি চেঁছে ফেলা (শেইভ করা)
কিংবা নানান কারিকুরি করে দাড়ি কাটা।
ঢাকার রাস্তায় আজকাল বাঘের খামচা দেয়ার মতন ডিজাইনের দাড়িমুখ
পুরুষ দেখা যায়। তারাও কাউকে না কাউকে 'ফলো' করে।
যে যাকে ভালোবাসে, তার মত করেই নিজেকে তৈরি করে। যারা আল্লাহকে ভয়
করে ও রাসূলকে ভালোবাসে, তারা ইসলামকে মেনে চলে।

মনে রাখা দরকার, যারা যাদেরকে ভালোবাসে ও অনুকরণ করে,
আল্লাহ আখিরাতেও তাদেরই সান্নিধ্যে রাখবেন। আমাদের অনুকরণ ও
ভালোবাসা কি জাহান্নামের নাকি জান্নাতের পথে, সেটা মাথায়
রাখা খুব দরকার।

যেসব মুসলিম ভাইদের দাড়ি নেই, আল্লাহ যেন তাদের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেন
এবং দাড়ি রাখাকে সহজ করে দেন। আমাদের এই স্রেফ মুসলিম
নামওয়ালা সমাজে যেন সত্যিকারের দ্বীনকে প্রতিষ্ঠা করা যায়, সেই তাওফিক
আল্লাহ যেন দান করেন। আমাদের পরিবারগুলোতে আমরা যেন ইসলামের
জ্ঞানকে ছড়িয়ে দিতে পারি। প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের) সুন্নাহ,
মুখের দাড়ির প্রতি কৌতুক ও তাচ্ছিল্যের
ধৃষ্টতা যেন কারো না হয় কখনো...

---- মাষ্টার মাইন্ড
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন

গার্মেন্টসের ভিতরে লুকানো বাস্তবতা—যা আমরা কখনো দেখি না

লিখেছেন Sujon Mahmud, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ৭:৫২



সকাল ৬টা। ঘুম ভাঙার আগেই যেন জীবন তাকে টেনে তোলে। রহিমা চোখ খুলেই কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকে। মনে হয়—
আরেকটা দিন, আবার সেই একই লড়াই।

রহিমা একজন গার্মেন্টস কর্মী। বয়স মাত্র... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

×