১.
যৈবনের জতুগৃহ পুড়ে যায়।
আগুনও ক্লান্ত হয় পোড়াতে পোড়াতে
খড়-বিড়া-নাড়ায় আগুন ধরে যদি রসনা-রসাদ্র সবুজ না থাকে জমিনে
এ দুনিয়া রেখেছো যাদের জিম্মায়, তারা লুটে পুটে লেপে-মুছে খায়
নাড়াক্ষেতে আগুন চঞ্চল হয়, বিড়াবেণী বেঁধে দিলে সারা রাত আগুন কাতরায়
আগুনখোপায় তোমাকে সুন্দর লাগে, হোমহেমা অপরুপা নিশীদামিনী আমার!
আকাশ অন্ধকার করে যে আসে অঝরে; তার কাছে যাই, পুড়ে যাই…
২.
ছায়ার চালুনী দিয়ে রোদ এসে পড়ে, রুগ্ন এই রোদ;
দীপ্তির ঘরে জনম, হামাগুড়ি দিয়ে তালাবি তালাশ
আমারই কবিরাজখানায়।
এতোই হাপায় রোদ-
সকালের পিঠে চড়ে, গত মৌসুমে শেষ মার্তন্ড পুজাপ্রাক্কালে
কিছুটা রোদের বীজ ভিজিয়ে রেখেছি আমি মেদিনীমন্ডলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





