somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকাইয়া আস্‌লি

২৩ শে মার্চ, ২০১৫ রাত ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বই মেলা যাইনি সেই বহু বছর। গত ৬ ফেব্রুয়ারী ঢুকে গিয়েছিলাম ঠিক ৩ টায় মেলার গেইট খুলতেই। উদ্দেশ্য, ভিড় ভাট্টা বাড়ার আগেই যেন সটকে পরতে পারি। তবে বই কিনতে নয়, মেলা ঘুরে দেখতে।

তো নিজের অজান্তেই হাত নিশপিশ করলো, কিনে ফেললাম সাকুল্যে ৩ টা বই। একটা তরুণ এক অপরিচিত কবির কবিতার বই, একটা ত্রৈমাসিক- যেখানে আমার একটা লিখা প্রকাশ করেছেন সদাশয় সম্পাদক, আর একটা জমজমাট ইতিহাস ভিত্তিক রচনা বই।

শেষের বইটার নাম "ঢাকাইয়া আস্‌লি" (লেখকঃ আনিস আহামেদ)! নামকরণেই বইটা আমাকে টেনেছিলো। তো কি আছে কি নেই বইটার ভিতরে, সেই আদ্যপান্তে না যেয়ে অসংখ্য রসে টইটুম্বুর বইটার আখ্যান থেকে একটা উদ্ধৃতি না দিলে পেটের ভাত হজম হচ্ছে না। সো, হেয়ার উই গো...

"বিশ শতকের শুরুতে ঢাকার স্থানীয় যাত্রাপালার কিছুটা বর্ণনা করেছেন প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ও কমিউনিস্ট নেতা বঙ্গেশ্বর রায়। তখন নবাবপুর যাত্রাদল ও শাঁখারিবাজার অপেরা পার্টি একে অপরের প্রতিদ্বন্দ্বি ছিল। এসব যাত্রাপালায় অভিনেতা-অভিনেত্রি দুই ভুমিকায় ছেলেরাই অংশ নিত।
একটি যাত্রাপালার নায়ক ও নায়িকার সংলাপ পালা বইতে তখনকার শুদ্ধ বাংলায় এভাবে রচিত ছিল (যাত্রাপালার নায়কের নাম সূর্য সিংহ ও নায়িকার নাম সংযুক্তা) :

'সংযুক্তাঃ সূর্য সিংহ! সূর্য সিংহ! কি হেতু প্রেরিয়াছ সাক্ষাতের গোপন বারতা? নহে এবে মোরা বালক-বালিকা, নহে শোভে নির্জন নিভৃতে এহেন গোপন আলাপন?

সূর্য সিংহঃ একি কথা কহ তুমি সংযুক্তা সুন্দরী! মানি আমি নহ তুমি নাবালিকা এবে; ষোড়শী যুবতী তুমি, জানি তাহা জানি তবু এই লাজলজ্জা শোভে কি তোমায়? কেমনে ভুলিলে তুমি শৈশবে অনাবৃত দেহে দোহে সাথে দোহে হেথা হোথা কত বিচরণ? নির্দয়! নিষ্ঠুর! অতীতের মধু স্মৃতি দিয়াছ কি বিসর্জন খরতর তটিনীর স্রোতে?'

তখনকার ঢাকাইয়া যাত্রাপালায় পাত্র-মিত্ররা এ ধরনের সংলাপগুলো ঢাকাইয়া আঞ্চলিক ভাষায় রূপান্তর করে নিত। রূপান্তরিত সংলাপ নিম্নরূপ-

'সংযুক্তাঃ সূর্য সিংহ! সূর্য সিংহ! ক্যালাইগা বোলাইছো? আমরা তো আর ছ্যাড়া ছ্যাড়ি নাই মাঠে ময়দানে ঘোপে ঘাপে বাৎচিৎ করুম?

সূর্য সিংহঃ ক্যালাইগা সংযুক্তা, জুয়ানকি মাগী অইছস দেইখা বুঝি সরমাইতেচছ! হায় হায় হায় হায় পাষাণী! কি কমু তরে। ন্যাংটা কালে কত পেম-মহব্বত করছি দুইজনে। সব হালায় ঝাইড়া ঝুইড়া সূত্রাপুরের খাল দিয়া ভাসাইয়া দিলি?' "

আহা... খাস ঢাকাইয়া ভাষায় যাত্রাপালার সেই চর্চাটা আজ কোন সে কালের গর্ভে হারাইয়া গেল গো?
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×