somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিঃসঙ্গতায় দমবন্ধ (মুক্তগদ্য)

০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই অধ্যাপকের কথা ভেবে আমার এখন আর শুধু দুঃখ হয় না । মাঝে মাঝে মায়াও হয় ! যিনি একটা বিলেতি কুত্তা কিম্বা বিলাই পোষেন । তার সঙ্গে গুনগুন করেন দিনরাত । হাঁটতে চলতে ফিরতে তাকে সঙ্গে রাখেন । তাকে কোলে নিয়ে কিংবা পাশে বসিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে অ্যান্টন চেকভের গল্পের বই পড়েন । তার সঙ্গে একই টেবিলে খান, একই বেডে ঘুমান ।
অধ্যাপক, আপনি সত্যিই খুব দুর্ভাগা ! পৃথিবীতে সাতশ’ কোটি মানুষের বসবাস । অথচ আপনার দৈনন্দিন জীবনের এই জৈবিক কর্মগুলো সম্পাদন করার জন্য একজন মানব-সঙ্গীও আপনার ভাগ্যে জুটল না ।
অধ্যাপকের হয়ত ছাত্র থাকাকালীন অবস্থায় প্রচুর উচ্চাশা ছিল । প্লেনে করে বিলেত যাবেন । কোনো শেতাঙ্গিনীর সঙ্গে তার পরিচয় হবে । প্রেম হবে । একে অপরের হাতে হাত রেখে বাকীটা জীবনে পার করে দিবেন অনাবিল প্রশান্তিতে । কিন্তু সময়ের ব্যবধানে যখন ব্যর্থ হল সবকিছু তখন...
হয়ত এই ব্যর্থতার কালি কিছুটা মুছে দিতেই সব মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে, বিলেতি কুত্তা-বিলাইকে আঁকড়ে ধরে মানুষের পৃথিবীতে বেঁচে আছেন অধ্যাপক মশাই ।
অধ্যাপকের কথা বাদ দিন । সাত বছরের শিশু নীলুর ব্যাপারে কী কইবেন আপনারা ?
কিশোর কবি সুকান্ত যাকে স্থান ছেড়ে দিয়ে মাত্র একুশ বছরেই চলে গিয়েছিলেন ।
যে বয়সে শিশুরা দলে দলে ঘুড়ি-লাটাই নিয়ে মাঠের পর মাঠ চষে বেড়ায় । সমস্ত শরীরে কাঁদা মেখে ঝাপিয়ে পড়ে তরঙ্গ-বিক্ষুব্ধ জলে । সাঁতরে সাঁতরে পার করে দেয় কত শত শৈশবের নদী । নীলুর এখন সেই বয়স । অথচ নীলু নগরের দমবন্ধ ফ্ল্যাটের এক কোণে পড়ে আছে তার পুতুল টমিকে নিয়ে । পুতুল টমির মত নীলুও যেন নীরব নিশ্চল নিষ্প্রাণ ।
অধ্যাপক তো তাও বাঁচার জন্য জন্য একটা রক্তমাংসের প্রাণি জুটিয়ে নিলেন । নীলুর ভাগ্যে তাও জুটল না । জড়পদার্থের সঙ্গে বসবাসরত নীলু কতটুকু মানুষ হয়ে উঠবে, নাকি জড়পদার্থই রয়ে যাবে । সেই জবাব নিশ্চয়ই অনাগত সময় দিবে ।
সভ্যতা যতই এগুচ্ছে, জ্ঞান-বিজ্ঞান যতই উন্নত হচ্ছে, দালানগুলো যতই উঁচুতে উঠছে— মানুষগুলো ততই ভয়াবহ নিঃসঙ্গ ও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে !
প্রয়োজনে সভ্যতাকে অন্ধ করে দাও, আমি অরণ্যে গিয়ে জংলি বর্বর মানুষের সঙ্গে বাঁচব । লাইব্রেরি আর ল্যাবরিটরিগুলো গুঁড়িয়ে দাও, আমি প্রকৃতির কাছ থেকে শিখব । দালানগুলো সব উপড়ে ফেলো, আমি সমস্ত আকাশটাকে প্রাণভরে দেখতে চাই ।
আসলে আমি বাঁচতে চাই । মানুষের পৃথিবীতে, মানুষের সঙ্গে ।

সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

×