somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুমখোরী পাতাল নগরী

২৮ শে আগস্ট, ২০২৬ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুভূতির তলে ফকফকা চাঁদ জ্বলে আছে
অন্ধকার মাতৃগর্ভ থেকে টেনে আনা মৃত শিশুর মত !
চাঁদকে ঘিরে শোকার্ত জমাট মেঘের কান্না
গলে গলে ঝরে পড়ছে
ভিজিয়ে দিচ্ছে অচেতন পাথরের চোখমুখ;
আর আমি নরম বালিশের উপর আরামসে চেপে আছি বুক
দুঃখ-শোকে অন্ধকারে আজকাল আমি মোটেই
প্রকম্পিত হই না
হিপোক্রেসিকে আপাতত জানলা দিয়ে ছুঁড়ে ফেলে
নির্বিবাদে স্বীকার নিচ্ছি--
সুন্দরের শরীরে কেউ কালিমা লেপুক কিংবা চন্দন মাখুক
আমার কিছুই আসে যায় না ।

বরং দেয়াল ভাল লাগে আমার
ভালো লাগে টিকটিকি হয়ে মশা-শিকার
ক্ষুধার ফাঁদে আটকা পড়া দোয়েলের ছট-ফট;
আর ভালো লাগে গাঞ্জা টেনে রোজ স্মৃতির পঙ্কিলে
ডুবে থাকতে, এথিক্সের চাবুক-পেটায়
রক্ত ঝরাতে ঝরাতে, ক্লান্ত হতে হতে
অবশেষে ঘুমের শাসন মেনে নেয়া বেশ রোমাঞ্চকর ।

ভয়ানক দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে আজো মা
ঘামে ছুপছুপ কপালে হাত বুলাতে বুলাতে বলেন,
কেন নষ্ট হয়ে গেলি ? কার দোষে
পড়ে রইলি ভ্রষ্ট আঁধারে !
কোল-বালিশের প্রতি বিশেষ আসক্তি আছে বলে
প্রেমিকার আলিঙ্গন পাই নি কতদিন হয়ে গেল;
জীবনটাকে 'জঞ্জাল' ভেবে নির্জন ছাদ থেকে
কতবার চুপে চুপে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছি
ছুরির ফলার মত পুলসিরাতের তলে !
তবু কেন জানি পারি না, বাঁচবার সাধ হয়
অশ্রুর লবণে আড়ষ্ট ঠোঁটের সামনে
কে জানি ঝুলিয়ে রাখে একগুচ্ছ টসটসা আঙুর ।

ফের চোখ বুজে আসে, ঘাসে ঘাসে
ঘাতকের ছদ্মবেশ ঝেড়ে ফেলে
একে একে প্রকাশিত হতে থাকে প্রজাপতিগুচ্ছ;
আমিও রৌদ্রের ঘরদোর ভেঙেচূরে
ডেকে আনি নির্লিপ্ত ছায়াপুঞ্জ;
অনুভূতির যাবতীয় খনিজ খুঁড়ে খুঁড়ে
অচেতন হয়ে রই এক নগরীতে
ঘুমখোরী পাতাল নগরী !
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ৯:২৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯


বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৭

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

নড়াইলের কালিয়ায় যেভাবে তাণ্ডব, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কল্পনার সীমাকেও ছাড়িয়ে গেছে। অভিযোগ অনুযায়ী, দুই শতাধিক বাড়িঘরে প্রথমে লুটপাট চালানো হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

×